ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয়



 ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয়, আমরা অনেকে এ বিষয়ে জানিনা, ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, কিন্তু কিছু সময় এ ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত ।যেমন ঠান্ডা লাগলে কিছু ফল খাওয়া থেকে বিরত থাকা উত্তম। কারণ ঠান্ডা লাগলে কিছু ফল শরীরের তাপমাত্রা আরো বেশি কমিয়ে দেয়। 

ঠান্ডা-লাগলে-কি-কি-ফল-খাওয়া-উচিত-নয়

ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয় ,এই নিয়ে আমার আজকের এই পোষ্ট, আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিব, ঠান্ডা লাগলে কোন ধরনের ফল আপনারা খেতে পারবেন, আর কোন ধরনের ফল খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এবং কেন খাবেন না তা নিয়ে বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 

পেজ সূচিপত্রঃ ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয়

    ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয়

ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয় এ বিষয়ে আমরা অনেকেই জানিনা। ঠান্ডা লাগলে টক জাতীয় ফল,  মিষ্টি এবং রসালো যেসব ফল আছে সেসব খাওয়া থেকে বিরত থাকা ভালো। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করা ফল খাওয়া থেকে বিরত থাকবেন। অনেকে মনে করে টক জাতীয় ফল ভিটামিন সি আছে খেলে অনেক উপকার পাবে, যেমন লেবু, তেতুল। কিন্তু এই জাতীয় ফল খেলে আপনার গলা খুসখুস করা ও গলা ব্যথার মতো সমস্যা হতে পারে।

 আবার আনারস খেলে আপনার গলা চুলকানি গলা ব্যথা হওয়ার মতো সমস্যা আরো বেড়ে যেতে পারে। অতিরিক্ত রসালো ফল যেমন তরমুজ ,শসা এই জাতীয় ফল ঠান্ডার মধ্যে না খাওয়াই ভালো, এগুলো আরো আপনার সর্দি বা কাশি বাড়িয়ে দেয়। কলা পুষ্টিগুণ সম্পন্ন ফল হওয়ার পরও ঠান্ডা সর্দি বা কাশি হলে অবশ্য এ ফল খাওয়া থেকে এড়িয়ে চলবে। তবে ঠান্ডা লাগলে যে ফলগুলো আপনারা খেতে পারবেন সেগুলো হচ্ছে বেদানা , পেয়ারা,পেঁপে এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

ঠান্ডা লাগলে টক ফল খাওয়া কতটা উপকার

ঠান্ডা লাগলে টক ফল খাওয়া যেমন উপকার তেমনই ,কিছু ফল খাওয়া ক্ষতিকর তার মধ্যে লেবু ,তেতুল অন্যতম। তবে ভিটামিন সি ,অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলগুলো আপনারা খেতে পারেন, যেমন বেদানা বা ডালিম, এই জাতীয় ফলে প্রচুর পরিমাণ এর অ্যান্টিঅক্সিডেন্ট আছে , যা আপনার ঠান্ডা লাগা এবং ভাইরাসের সংক্রমণ যাতে আপনার শরীরে ছড়িয়ে পড়তে না পারে সে হিসাবে কাজ করে। তবে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা অবস্থায় আপনি ফল খাবেন।  পেয়ারা প্রচুর পরিমাণ ভিটামিন সি  থাকে যা আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে আরো উন্নত করতে সাহায্য করে।


যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে হালকা নরম পেয়ারা খাওয়া ভালো, সাথে একটু লবণ এবং গোলমরিচের গুড়াও মিশিয়ে খেতে পারেন। তবে বেশি কাঁচা বা শক্ত পেয়ারা না খাওয়াই ভালো। ঠান্ডা লাগলে আপনি আপেল খেতে পারেন, কারণ আপেলে কুয়েবসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার ফুসফুসের কার্যক্ষমতা উন্নত  করে এবং আপনার দুর্বলতা কমাতে সাহায্য করে। আপনি পেঁপে খেতে পারেন পেঁপে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই থাকে। যা আপনার গলার জ্বালাপোড়া কমাতেও সাহায্য করবে। আবার আপনি কিউই ,স্ট্রবেরি এই জাতীয় ফল খেতে পারেন।

ঠান্ডা লাগলে কি আনারস খাওয়া উচিত

ঠান্ডা লাগলে আনারস না খাওয়াই ভালো। তবে আনারসের কিছু উপকারী দিক ও আছে, আনারস কোন ক্ষেত্রে ক্ষতি হতে পারে সেটা আগে জেনে নিতে হবে। যেমন গলা জ্বালা পোড়া বা কাশি  বা গলা ব্যথা থাকলে বা চুলকানি থাকলে আনারস না খাওয়াই ভালো ।কারণ আনারস কাশি বাড়িয়ে দিতে পারে। আবার ফ্রিজ থেকে সরাসরি বের করে আনারস খেলেও আপনার সর্দি আরও দ্বিগুণভাবে বেড়ে যেতে পারে। আনারসে ব্রমেলেন নামক উপাদান থাকে এটি আপনার বুকের শক্ত এবং ঘন কফ তরল করে বের করে দিতেও সাহায্য করে। আনারসের যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনার তীব্র গলা ব্যথা থাকলে আনারস হওয়া সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো। তবে আনারসের কুসুম গরম জুস করে খেতে পারেন, তার জন্য যা করবেন এক চামচ মধু ও সামান্য গোলমরিচের গুড়া এবং আদার রস মিশিয়ে খেলে এটি আপনার বুকের কফ পরিষ্কার করতে সাহায্য করবে।

ঠান্ডা অ্যালার্জি থাকলে যে ফল খাওয়া থেকে বিরত থাকবেন

ঠান্ডা  অ্যালার্জি থাকলে, যে ফলগুলো খাওয়া থেকে আপনি আপনি বিরত থাকবেন, তার মধ্যে আঙ্গুর ,কলা, শসা ,তরমুজ অন্যতম। ঠান্ডা অ্যালার্জি থাকলে অবশ্যই আঙ্গুর খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ আঙ্গুরের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার শরীরের হিস্টাসিন এর প্রভাব বাড়াতে সাহায্য করে, যার ফলে আপনার হাঁচি, নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। আর  অ্যালার্জি লক্ষণগুলো আরো বাড়িয়ে দিতে পারে। আপনার ঠান্ডার  অ্যালার্জি থাকলে কলা খাওয়া থেকে বিরত থাকাই ভালো,


 কারণ কলা জমে থাকা কফ আরো বেশি বাড়িয়ে দেয়, এবং অনেকের ক্ষেত্রে এটি নাক বন্ধ হওয়ার মত সমস্যা সৃষ্টি হয়। অতিরিক্ত ঠান্ডার যাদের অ্যালার্জি আছে তারা তরমুজ এবং শসা খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। কারণ এটি আপনার  অ্যালার্জি আরো দ্বিগুণভাবে বাড়িয়ে দিবে। অতিরিক্ত টক জাতীয় ফল খাওয়া থেকেও আপনি বিরত থাকবেন। কারণ অতিরিক্ত টপ ফল আপনার ঠান্ডার অ্যালার্জি সর্দি কাশি বাড়িয়ে দিতে পারে। ঘরে থাকা তাপমাত্রায় যে ফলগুলো আপনি খেতে পারেন আপেল , পাকা পেঁপে, বেদানা এই জাতীয় ফল  অ্যালার্জি প্রতিক্রিয়া সাধারণত বাড়তে দেয় না।

ঠান্ডা লাগলে ফল না ফলের জুস কোনটা খাওয়া বেশি উপকার

ঠান্ডা লাগলে ফলের জুস খাওয়ার থেকে, ফল খাওয়ায় বেশি উপকার পাওয়া যায়। কারণ জুস করার সময়, ব্লেন্ডিং প্রসেসিং এর সময় ফলের অনেক পুষ্টিগুণ ,ফাইবার নষ্ট হয়ে যায়, তাই আস্ত ফল খাওয়ার সব থেকে ভালো। এতে আপনি ফলের পুরোপুরি পুষ্টিগুণ ও ফাইবার পাবেন। যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আবার অনেক সময় ফলের জুস করতে গেলে, আলাদাভাবে মিষ্টি আনার জন্য চিনি দেওয়া হয়, যেটা শরীরের জন্য ক্ষতি হতে পারে । আপনি ফল খেলে, ফলের পুরো পুষ্টিগুণ আপনি পাবেন, যা আপনাকে আলাদাভাবে চিনি যোগ করার প্রয়োজন পড়বে না। ঠান্ডা লাগলে ফলের জুস খাওয়া থেকে এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এতে ঠান্ডা আরো দ্বিগুণভাবে বেড়ে যেতে পারে। আবার বাজার থেকে অনেকে প্যাকেজ এত জুস নিয়ে আসে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ঠান্ডা লাগলে অতিরিক্ত ফল খাওয়া কি ঠিক

ঠান্ডা লাগলে অতিরিক্ত ফল খাওয়া মোটেও ঠিক নয়, কারণ অতিরিক্ত কোন কিছু খাওয়ায় ঠিক না। আপনার ঠান্ডা লাগলে অতিরিক্ত ফল খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ এটি আপনার শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে। যার ফলে আপনার কফ জমার মতো সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। অতিরিক্ত ফল খাওয়ার ফলে , হজমের সমস্যা দেখা দিতে পারে, কারণ হলে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রাকৃতিক চিনি থাকে,


 যা আপনার হজমের প্রক্রিয়াকে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে পেট ফাঁপা , গ্যাস মত সমস্যা আপনার দেখা দিতে পারে। অতিরিক্ত টক জাতীয় ফল খেলে আপনার গলার জ্বালাপোড়া আরো বেড়ে যেতে পারে। যেহেতু আপনার শরীরের তাপমাত্রা ফল খাওয়ার ফলে কমে যেতে পারে তাই শরীর গরম রাখার ক্ষেত্রে এটি একটি সমস্যা সৃষ্টি করতে পারে। সঠিক নিয়মে ফল খেলে এই জাতীয় সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। দিনে অন্তত একটি মাঝারি সাইজের আপেল বা কয়েক টুকরো পেঁপে হাওয়ায় যথেষ্ট।

উপসংহারঃ ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয়

ঠান্ডা লাগলে কি কি ফল খাওয়া উচিত নয়, এবং কি কি ফল খাওয়া আপনার জন্য উপকাম হবে। তা নিয়ে বিভিন্ন রকমের তথ্য আমি আপনাদের এই পোস্টে দাওয়াত চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের খাদ্য গুনসম্পন্ন  । তবে কোন ফল কোন সময় খেলে আপনার শরীরে উপকার হবে, এবং ক্ষতি হবে, তা বিবেচনা করে খাওয়ায় ভালো। আবার অতিরিক্ত ফল খাওয়া থেকে বিরত থাকায় ভালো। শুধু ঠান্ডা লাগার ক্ষেত্রে নয়, আপনার শরীরে অন্য কোন সমস্যা যদি থাকে সে ক্ষেত্রে কোন ফল খাওয়া আপনার জন্য উপযুক্ত হবে এবং কোনটা খাওয়া উপযুক্ত হবে না সেটি নির্ধারণ করে খাওয়াটাই আপনার জন্য উত্তম। তার জন্য অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url