পুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার

 পুদিনা পাতা অত্যন্ত পরিচিত একটি সুগন্ধি ভেষজ উদ্ভিদ। পুদিনা পাতার ইংরেজি নাম স্পেরমিন্ট  । এর তীব্র স্বাদ ও সুগন্ধির জন্য বিশ্বজুড়ে এই খাবারের বেশ চাহিদা রয়েছে। এবং বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর, এই পাতার আমাদের দেশেও বিভিন্ন ধরনের রেসিপি এবং ও নানান ভাবে ব্যবহার করা হয়।

পুদিনা-পাতার-উপকারিতা-ও-ব্যবহার

আমার এই পোষ্টের মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো পুদিনা পাতার বিভিন্ন উপকারিতা, এই পাতার ব্যবহার আপনারা কিভাবে করতে পারবেন, এবং এই পাতার বিভিন্ন পুষ্টিগুণ। কারা এ পুদিনা পাতা খেতে পারবেন না ইত্যাদি  বিষয় নিয়ে আর এই পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করব।

পেজ সূচিপত্রঃপুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার

পুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার

পুদিনা পাতা ছোট্ট একটি পাতা কিন্তু এই পাতায় লুকিয়ে আছে বহু গুন। পুদিনা পাতার যদি রেগুলার আপনারা খেয়ে থাকেন তাহলে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আপনারা পাবেন, যেমন হজম প্রক্রিয়া সাহায্য করা। ঠান্ডার উপশম শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে সমাধান। এটি মুখের দুর্গন্ধ দূর করতেও বেশ সাহায্য করে। ত্বকের যত্নে বেশ কার্যকর। নারীদের হরমোনিকাল এম ব্যালেন্সের সমস্যায় পুদিনা পাতা বেশ উপকার। পুদিনা পাতায় ভিটামিন এ ,ভিটামিন সি, বি কমপ্লেক্স ,আয়রন ,পটাশিয়াম ইত্যাদি এবং এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও এসিয়াল ওয়েল রয়েছে। 

এটি আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এটি আপনি শরবত তৈরি করে খেতে পারেন, বিভিন্ন ধরনের মাছ মাংস রান্নার ক্ষেত্রেও আপনারা এটি ব্যবহার করতে পারেন। আবার সালাতে হিসাবেও আপনি এটি খেতে পারেন। রূপচর্চার ক্ষেত্রেও পুদিনা পাতার বেশ প্রচলন রয়েছে। আপনি আপনার বাড়িতেই পুদিনা পাতা চাষ করতে পারবেন।টবে বা বাড়ির ছাদে এর চারা রোপণ করে সারা বছরই বহুগুণ বিশিষ্ট এই ভেষজ উদ্ভিদ টি আপনারা খেতে পারবেন।

পুদিনা পাতার পুষ্টিগুণ সমূহ

পুদিনা পাতা অত্যন্ত ব্যবহারিত একটি উদ্ভিদ এবং পুষ্টিগুণ সম্পন্ন । এর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও খনিজ উপাদান। পুদিনা পাতার পুষ্টিগুণ উপাদান গুলো ক্যালোরি ৫ গ্রাম ,ফাইবার ০.৮ গ্রাম। ভিটামিন সি যা দৈনিক চাহিদার ৩% পুদিনা পাতার মধ্যে পাওয়া যায় আইরন যা দৈনিক চাহিদার আট পার্সেন্ট, এটি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ ৬%, যা মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখতে আপনাকে সাহায্য করে থাকে। ভিটামিন বি-৯ থাকে।


এছাড়াও পুদিনা পাতায় ভিটামিন সি ,ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম এর মত খনিজ উপাদান রয়েছে। যা আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। পুদিনা পাতার অন্যতম উপাদান মেন্থল যা হজমের জন্য অত্যন্ত ভালো কাজ করে। আপনার পেট ফাঁপা বদহজম ইত্যাদির জন্য এই উপাদানটি বেশ কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ও সুরক্ষার কাজ করে থাকে। মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা বেশ ভালো কাজ করে। ত্বকের যত্নে, সর্দি বা কাশি ,ঠান্ডা নাক বন্ধ হওয়ার মতো সমস্যা সৃষ্টি হয় সে ক্ষেত্রে পুদিনা পাতার ঘ্রাণ নিলে বন্ধনাক খুলে যাবে এবং নিঃশ্বাস নিতে সুবিধা হবে।

প্রতিদিন খাদ্য তালিকায় পুদিনা পাতার রাখার উপকারিতা

প্রতিদিন খাদ্য তালিকা আপনি পুদিনা পাতা রাখতে পারেন, কারণ এটি আপনার হজম সহজ করে, কোন ভারী খাবার খাওয়ার পর সেটি হজম হতে অনেক সময় সমস্যা হয়। এক্ষেত্রে পুদিনা পাতা আপনার হজমের জন্য সহায়ক ভূমিকা পালন করে, এর ভেতরে থাকা মেন্থল পাকস্থলের পেশিকে শীতল করে যার ফলে ভারী খাবার সহজে হজম হয়। আবার যাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা গ্যাস্টিকের সমস্যা আছে তাদের জন্য পুদিনা পাতা হতে পারে অন্যতম সমাধান, কারণে এটি পেট ফাঁপা গ্যাস এবং বদ হজমের মত সমস্যার সমাধান করতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য মত সমস্যা কমিয়ে দেয়। ঠান্ডা সর্দি জাতীয় সমস্যার জন্য পুদিনা পাতা বেশ কার্যকর। পুদিনা পাতা পানিতে ফুটিয়ে চা হিসেবেও খেতে পারেন। এর ফলে ঠান্ডা জাতীয় সমস্যায় যারা শ্বাসকষ্ট তে ভোগেন এই  চা খেলে বেশ উপকার পাবেন। এটি আপনার বুকের জমে থাকা কফ দূর করতেও সাহায্য করে । পুদিনা পাতা আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখলে এর উপাদান গুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। পুদিনা পাতায় প্রচুর পরিমাণ এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

মানসিক চাপ এবং মাথাব্যথা নিয়ন্ত্রণ করতেও পুদিনা পাতা বেশ কার্যকর, এই পাতার তীব্র ও সতেজ সুগন্ধ আপনার স্নায়ুতন্ত্র কে শান্ত করে আপনার মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। এতে থাকা উপাদান মেন্থল যা আপনার শরীরের রক্ত সঞ্চালনের স্বাভাবিক করে যার ফলে মাথা ব্যথা মত সমস্যা থেকে আপনি আরাম পাবেন। পুদিনা পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আপনার মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। পুদিনা পাতার আপনি সালাত হিসাবে , লেবু দিয়ে  শরবত বানিয়ে খেতে পারেন, আবার চা হিসাবেও খেতে পারেন। আবার আপনি পুদিনা পাতার চাটনি করেও খেতে পারেন।

সর্দি কাশিতে পুদিনা পাতার ব্যবহার

সর্দি-কাশি মতো সমস্যায় পুদিনা পাতার ব্যবহার অপরিহার এবং অত্যন্ত কার্যকরী, কারণ পুদিনা পাতার উপাদান মেন্থল প্রাকৃতিকভাবে শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে । এটি কাশির ওষুধের মত কাজ করে থাকে। পুদিনা পাতার ভাব বা স্টিম ইনহেলার হিসাবে কাজ করে, যেভাবে বানাবেন এই স্টিম, একটি পাত্রে পানি নিন এবং পানি ভালো মতো করে ফুটিয়ে নিন সেই পানিতে ১৫ থেকে ২০ টা তাজা পুদিনা পাতা ছেড়ে দিন। এইবার পাত্রটি নামিয়ে একটি ট্রলার সাহায্যে মাথা ও পাত্রটি ঢেকে পুদিনা পাতা মিশ্রিত গরম পানির ভাব নাকে মুখে দিন। এর মাধ্যমে আপনার শ্বাসনালীতে পৌঁছে যাবে এবং বন্ধ নাক খুলতে সাহায্য করবে। এবং বুকে ভেতরে জমে থাকা কফ গলে দিতে সাহায্য করবে।


আপনি চাইলে আদা ও পুদিনা পাতার ভেষজ চা বানিয়েও খেতে পারেন, প্রয়োজন মত পানি নিয়ে চার থেকে পাঁচটা পুদিনা পাতা এবং সামান্য কিছু আদা কুচি দিয়ে সেই পানি ভালো মতো করে ফুটিয়ে নিন। তারপরে ছাঁকে নিয়ে হালকা কুসুম গরম অবস্থা থাকায় আপনি এটি খেতে পারেন আপনি চাইলে এক চামচ মধু মিশিয়ে খেতে পারে। এই চা পান করার ফলে আপনার গলা ব্যথা ,গলা খুসখুস করা, কাশি এই জাতীয় সমস্যা গুলো উপশম পাবেন। আবার ৮ থেকে ১০ টি পুদিনা পাতা ভালোমতো করে ধুয়ে বেটে রস বের করে নিয়ে সেটি মধু দিয়ে খেতে পারেন এর ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে জ্বর সর্দি এবং ঠান্ডার মতো সমস্যার দূর করতে সাহায্য করবে।

ত্বক ও চুলের যত্নে পুদিনা পাতা কিভাবে ব্যবহার করবেন

পুদিনা পাতা ত্বক ও চুলের যত্নে বেশ কার্যকরী, কারণের উপাদান অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাংগল এই উপাদান গুলো সৌন্দর্য চর্চার জন্য দারুন সহায়ক ভূমিকা পালন করে থাকে। ত্বকের যত্নে পুদিনা পাতা যেভাবে ব্যবহার করবে, তার আগে আমরা জানবো পুদিনা পাতা ত্বকের কি কি সমস্যা সমাধান করতে সাহায্য করে, ব্রণ ও দাগ দূর করতে বেশ কার্যকর। তার জন্য যা করবে ১২ থেকে ১৫ টি তাজা পুদিনা পাতা আগে ভালোমতো করে ধুয়ে তারপর বেটে নিন। এই পেস্টের সাথে এক চামচ লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে নিন। এই পেজটি আপনার ব্রণের জায়গায় বা আপনি চাইলে পুরো মুখেও দিয়ে রাখতে পারেন। ১৫ থেকে ২০ মিনিটে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে। 

তবে লেবুতে যাদের সমস্যা তাদের এই প্যাক পুরো মুখে না দেওয়ায় ভালো। পুদিনাপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেশ চমকপ্রদক কাজ করে থাকে। যেভাবে ব্যবহার করবে পুদিনা পাতা রসের সাথে সমপরিমাণ মধু মিশিয়ে নিন এই মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট আপনার ত্বকে রেখে দিন তারপর ধুয়ে ফেলুন এভাবে দেখবেন আপনার তো বেশ উজ্জ্বল দেখাবে। পুদিনা পাতা চুলের যত্নে অত্যন্ত কার্যকরী বিশেষ করে খুশকি ও চুলকানি দূর করতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন কয়েকটি তাজা পুদিনা পাতা বেটে রস বের করে নিন সে রসে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে আপনার মাথার চুলে ক্যাল্পে ভালো মতো করে লাগিয়ে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা কর তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।



 এইভাবে আপনি সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করলে আপনার খুশি ও চুলকানি ধীরে ধীরে কমে আসবে। চুলের গোড়া মজবুত ও চুল বৃদ্ধি করতেও বেশ সাহায্য করে থাকে, তার জন্য যা করবেন তাজা কয়েকটা পুদিনা পাতা ভালো করে ব্লেন্ড করে নিবেন, তার সাথে এক চামচ টক দই, মধু এবং প্রয়োজনমতো অলিভ অয়েল মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন। এটি আপনার চুলে লাগিয়ে ৩০ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এর মাধ্যমে আপনার চুল পড়া কমাতেএবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তবে অবশ্যই ত্বকে এবং চুলে ব্যবহার করার আগে ভালো কোন ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন

ওজন কমাতে পুদিনা পাতা কতটা সহায়ক

পুদিনা পাতা আপনার মেটাবলিজম প্রক্রিয়াকে উন্নত করে এবং যার ফলে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটির প্রধান উপাদান মেন্থল যা পাকস্থলীর এনজাইম গুলোকে, সক্রিয় করতে সাহায্য করে এবং যার ফলে দ্রুত খাবার হজম হয় এবং খাবারের পুষ্টিগুণগুলো ভালোমতো শোষণ করতে সাহায্য করে। হজম প্রক্রিয়া ভালো হওয়ার জন্য আপনার শরীরে বাড়তি কোন মেদ জমার সুযোগ পায় না। আবার এটি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। পুদিনাপাতা আপনার খিদের ক্রেভিং নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

এটি আপনার পেট ফাঁপা ও গ্যাসের মত সমস্যা দূর করতে সাহায্য করে। ওজন কমানোর জন্য পুদিনা পাতা যেভাবে ব্যবহার করবেন বা খাবেন। পুদিনা পাতার ডিটক্স ওয়াটার বানিয়েও খেতে পারে তার জন্য যা করতে হবে আপনাকে, এক বোতল পানি নিয়ে তার মধ্যে পরিষ্কার কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিন এবং কয়েক টুকরো লেবু দিয়ে সারারাত সেই পানিতে রেখে দিন। পরের দিন সকাল থেকে অল্প অল্প করে পানির পরিবর্তে এই ডিটক্স ওয়াটারটি খাবেন। এটি খাওয়ার ফলে আপনার শরীরের টক্সিন বের করে দেবে এবং আপনার মেটাবলিজম সিস্টেমকে আরো উন্নত করে দিবে। 

আবার আপনি পুদিনা পাতার চা বানিয়ে খেতে পারেন তার জন্য আপনাকে এক গ্লাস পানি নিন এবং তার মধ্যে ১২ থেকে ১৫ টা পুদিনা পাতা ছেড়ে দিন তারপরে ভালো মতো করে ফুটিয়ে নিন। ভালো মতো করে ফুটানো হয়ে গেলে সেটি ছেঁকে লেবুর রস মিশিয়ে এক থেকে দুইবার খেতে পারেন ।এটি ক্যালোরি ফ্রি রিফ্রেসিং ড্রিংস হিসাবে কাজ করবে। পুদিনা পাতা ও ধনেপাতা জুস হিসাবে আপনি খেতে পারেন তার সাথে সামান্য পরিমাণ বিট লবণ ,গোলমরিচের গুড়া এবং লেবুর রস একসাথে ব্লেন্ড করে সকালে খালি পেটে এই জুসটি পান করতে পারে এটি ওজন কমানোর জন্য বেশ ভালো কার্যকর।

পুদিনা পাতা কারা খেতে পারবেনা

পুদিনা পাতা নিরাপদ ও উপকারী উদ্ভিদ হলেও, এটি সবার জন্য এটি নিরাপদ নয়। যেমন লিভার ও  কিডনি জাতীয় সমস্যা  যাদের আছে তারা পুদিনা পাতা খাওয়া থেকে বিরত থাকবেন। এবং কিডনি লিভার সমস্যায় যারা নিয়মিত ওষুধ খেয়ে থাকেন তারাও পুদিনা পাতা খাওয়া থেকে বিরত থাকবেন সব থেকে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। যাদের পিত্তথলিতে পাথর এবং অন্য কোন সমস্যা রয়েছে তারাও পুদিনা পাতা খাওয়া থেকে বিরত থাকবেন। গ্যাস্টিকের সমস্যা যাদের আছে পুদিনা পাতা এড়িয়ে চলবেন কারণ পুদিনা পাতা ,অনেক সময় বুক জ্বালা পরা আরো বাড়িয়ে দিতে পারে। গর্ভবতী অবস্থায় অবশ্যই পুদিনা পাতা খাওয়া থাকা ভালো তবে সবথেকে ভাল হয় আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি চলেন। আমার ছোট বাচ্চাদের বা নবজাতকদের মুখের কাছে বা ত্বকে পুদিনা পাতার তেল এইসব ব্যবহার করা যাবে না।

বাড়িতে কিভাবে পুদিনা পাতা চাষ করবেন এবং সংরক্ষণ করবেন

পুদিনা পাতা আপনি আপনার বাড়িতেই ছোট্ট পরিসরে খুব সহজে চাষ করতে পারবেন, তার জন্য যা করবেন প্রথমে বাজার থেকে ভাল কিছু পুদিনা পাতা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং, কিছু ডাল পালা ভালোমতো করে বেছে নিয়ে এক গ্লাস পানিতে পাঁচ থেকে ছয় পুদিনা পাতার ডাল দিয়ে রেখে দিন, পাঁচ থেকে ছয় দিন পর,সেখান থেকে সাদা সাদা শিকড় বের হয়ে আসবে। পুদিনা পাতা  চাষ করার জন্য ভালোমতো করে মাটি ও জৈব সারের মিশ্রণ তৈরি করে নিন। যা করবেন মাটির সাথে জৈব সার বা গোবর সামান্য বালু মিশিয়ে ঝুর ঝুর করে নিন। টবে লাগাতে চাইলে টবের  নিচে যেন ছিদ্র থাকে সেটা খেয়াল করে নেবেন। 

তারপরে শিকড় গজানোর ডালগুলো এক থেকে দুই ইঞ্চি গভীর পর্যন্ত রোপন করে হালকা ভাবে মাটি চেপে  রাখুন। তারপর হালকা ভাবে একটু পানি দিন এবং পুদিনার ডালটা যেন হালকা আলো এবং রোদ পায় সেভাবে রাখুন ।তবে বেশি রোদের মধ্যে রাখবেন না তাহলে শুকিয়ে যাবে। আবার বেশি পানিও দিবেন না তাহলে কাদা কাদা হয়ে যাবে। পুদিনা পাতার সংরক্ষণ করবেন যেভাবে, পাতা তোলার সময় পুরো পাতা বা শিকড়সহ ডাল তুলবেন না ডালের ওপর অংশ থেকে কচি পাতা কেটে নিবেন। যদি ডাল কাটতে চান তাহলে অবশ্যই ডালের সামান্য উপর থেকে কেটে নেবেন ,এর ফলে আবার ওই অংশ থেকে নতুন গজাবে। গাছের বৃদ্ধির জন্য অবশ্যই বারবার গাছের পাতা ও ডাল কাটবেন না। তবে  মাঝে মাঝে গাছের ডালের উপর থেকে একটু ছাঁটাই করে নিবেন তাহলে ডালটি নষ্ট হবে না এবং দীর্ঘদিন ফ্রেশ থাকবে।

উপসংহারঃপুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার

আমার এই পোষ্টের মাধ্যমে আপনি আপনাদেরকে পুদিনা পাতার উপকারিতা,  এবং এর ব্যবহার নিয়ে নানান ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আরো বলার চেষ্টা করেছি কিভাবে এটি খুব সহজে বাসায় টবে আপনার একটি চাষ করতে পারেন এবং কিভাবে সংরক্ষণ করবেন। কাদের জন্য এটা উপযুক্ত নয় খেলে কি কি সমস্যা হতে পারে ।এবং কি কি উপকার পাবেন এর পুষ্টিগুন উপাদান সমূহ ইত্যাদি।  পুদিনা পাতা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি ভেষজ উদ্ভিদ। আপনি এটি যেভাবে খান বা ব্যবহার করেন এর পুষ্টি উপাদান আপনি ভরপুর পাবেন। তবে যাদের  সমস্যা আছে তারা অবশ্যই পুদিনা পাতা খাওয়া বা ব্যবহার করা থেকে এড়িয়ে চলবেন। সব থেকে ভাল হয় আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবা বা ব্যবহার করা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url