অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
অ্যাপেল সিইডার ভিনেগার কি ? এবং কি ভাবে এটি তৈরি এবং এর খাওয়ার নিয়ম ও কি কি উপকার পাবেন তা নিয়ে কিছু সামান্য তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকেই জানি ওজন কমানোর জন্য বিশেষ করে এই অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া হয়ে থাকে তবে এর আরো অন্য উপকারও আছে।
আপনি আপেল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, এবং এর খাওয়ার নিয়ম
নিয়ে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে আমার এ পোষ্টের মাধ্যমে শেয়ার করার
চেষ্টা করব। আপনারা জানতে পারবেন, আপেল সেডার ভিনেগার খাওয়ার সঠিক
নিয়ম এবং এটির ব্যবহার ।
পেজ সূচিপত্রঃঅ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
- অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
- অ্যাপেল সাইডার ভিনেগার কি এবং কিভাবে তৈরি করা হয়?
- অ্যাপেল সাইডার ভিনেগারের পুষ্টিগুণ সমূহ
- অ্যাপোল সাইডার ভিনেগার খাওয়ার সঠিক নিয়ম
- কোন সময় খেলে অ্যাপেল সাইডার ভিনেগার ভালো কাজ করে
- অ্যাপল সাইডার ভিনেগার ওজন নিয়ন্ত্রণে কতটা সহায়ক
- অ্যাপল সাইডার ভিনেগার খেলে যে উপকার গুলো পাবেন
- অ্যাপেল সাইডার ভিনেগার চুল ও ত্বকের যত্নে কতটা কার্যকর
- অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ায় নিয়ম নিয়ে যে ভুলগুলো হয়ে থাকেগুলো
- অ্যাপল সাইডার ভিনেগার কাদের খাওয়া উচিত নয়
- উপসংহারঃঅ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা কি কি, সেটা আগে
আমরা জানার চেষ্টা করব। অ্যাপেল সাইডার ভিনেগার আপনি এটি সরাসরি খেতে পারবেন
না, এটি পানিতে মিশিয়ে খেতে হয। এটি আপনি এক থেকে দুই চামচ পরিমাণ নিয়ে, এক
গ্লাস কুসুম গরম পানিতে দিয়ে সেটা ভালো মতো করে মিশিয়ে নিয়ে, আপনি এটি
খেতে পারেন। তবে ভালো রেজাল্ট পেতে এতে খাবার ৩০ মিনিট আগে বা পরে খেতে পারেন।
অ্যাপেল সিডার ভিনেগারটি আপনি সঠিক নিয়মে যদি খেয়ে থাকেন তবে ভাল রেজাল্ট
পাবেন। তবে সঠিক নিয়মে না খেলে, এটি শরীরে ক্ষতি করতে পারে এবং শরীরের
বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।
আপনি এটি সঠিক নিয়মে খেলে, অনেক উপকার পাবেন তার মধ্যে অন্যতম ওজন কমাতে
বা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এটি আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণেও
সাহায্য করে। এই উপাদানটি আপনার হজম শক্তি বৃদ্ধি, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে
এবং হার্ট ভালো রাখার ক্ষেত্রেও ভালো কাজ করে। অ্যাপেল সিডার ভিনেগার
ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকেও রক্ষা করে। যেহেতু এটি সরাসরি খেলে সমস্যা হতে
পারে, এক্ষেত্রে আপনি সরাসরি খাবেন না । যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা
অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া থেকে এড়িয়ে যাওয়াই ভালো। তবে এসব খাওয়ার পূর্বে
অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।
অ্যাপেল সাইডার ভিনেগার কি এবং কিভাবে তৈরি করা হয়?
অ্যাপেল সাইডার ভিনেগার কি? অনেকে আমাদের এই প্রশ্নটা আসে ,আর এটি কিভাবে
তৈরি করা হয় আমরা অনেকেই এটা জানি না। তাই আগে আমরা জানব অ্যাপল
সাইডার ভিনেগার টা কি? এটি হলো অ্যাপেল কে ফার্মেন্টেড করে বা গাজিয়ে
এটি তৈরি করা হয়। এটি একপ্রকারের ভিনেগার। আপেলের রস কে প্রথমে অ্যালকোহলে
পরিণত করা হয় এবং পরে ব্যাকটেরিয়ার সাহায্যে এটিকে অ্যাসিটিক
অ্যাসিডে রূপান্তর করে এটি তৈরি করা হয়। অ্যাপেল সাইডার ভিনেগার
তৈরি করার জন্য যে উপকরণ গুলো লাগবে তা হল অ্যাপেল পানি চিনি বা মধু কাঁচের
জার, পাতলা সুতি কাপড় এবং রাবার ব্যান্ড।
আপনি যদি অ্যাপেল সাইডার ভিনেগার ঘরে তৈরি করতে চান তবে সে ক্ষেত্রে কিছু
নিয়ম আছে, যেগুলো হচ্ছে, প্রথম ধাপে আপনার কে কয়েকটি আপেল টুকরো করে কেটে নিতে
হবে এবং অবশ্যই খোসা খোসা আর বিচি ফেলে দেওয়াটাই ভালো হবে, কুচি বা টুকরো
করা আপেল গুলো আপনি কাচের জারের মধ্যে রাখুন । এখন আপনি একটি মিশ্রণ তৈরি করে
নিন একটি আলাদা পাত্রে, কুসুম গরম পানি নিয়ে পানিতে চিনি বা
মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন, এই পানিটি আপেল রাখা জারটির মধ্যে ঠেলে
দিন। এবং অবশ্যই খেয়াল করবেন আপেল গুলো যেন পুরোপুরি ডুবে থাকে। তারপর দ্বিতীয়
ধাপে, জারের মুখটি পাতলা সুতি কাপড় দিয়ে বা চিজ ক্লথ দিয়ে ঢেকে দিন এবং
রাবার ব্যান্ড দিয়ে আটকে দিন
এই জারটি এমন জায়গায় রাখবেন যেন সরাসরি রোধ না পরে, এবং তাপমাত্রা স্বাভাবিক
থাকে। এই মিশ্রণটির তিন থেকে চার সপ্তাহ রেখে দিতে হবে। তবে মাঝে মাঝে আপনাকে
চামচের সাহায্যে নেড়ে দিতে হবে। তৃতীয় ধাপে তিন থেকে চার সপ্তাহ পর
দেখবেনযার এর উপরে বুদবুদ দেখা দিচ্ছে এবং হালকা টক গন্ধ আসছে,
এখন এখন পরিষ্কার কাপড়ের সাহায্যে এই মিশ্রণটি ছেঁকে নিয়ে এবং তরল অংশটি
আলাদা করে নিতে হবে। চতুর্থ ধাপে আপনাকে ছেঁকে নেওয়ার তরলটি সেই কাচের
জারে আবার ঢেলে দিতে হবে, আবার আগের মতো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
এইবার এই জার
টি ও আরো তিন থেকে চার সপ্তাহ বা প্রয়োজন অনুযায়ী আরো বেশি সময় একই জায়গায়
রেখে দিতে হবে। এই সময় ব্যাকটেরিয়া অ্যালকোহলকে অ্যাসিটিক এসিডের রূপান্তর করে
এবং ভিনেগার এ পরিণত করে ।পঞ্চম ধাপে যখন আপনার ভিনেগারটি টক-ভাব চলে আসবে তখন জারের মুখ শক্ত করে আটকে
ফ্রিজে বা ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। এই প্রসেস গুলোর মাধ্যমে আপনি অ্যাপেল
সিডার ভিনেগার বাড়িতেই তৈরি করতে পারবেন।
অ্যাপেল সাইডার ভিনেগারের পুষ্টিগুণ সমূহ
অ্যাপেল সাইডার ভিনেগার ভিনিগার, এটি এক প্রকারের ভিনেগার যেটা আপেলের
ফার্মেন্ট করে তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে কিছু উপাদান থাকে যেমন এনজাইম,
প্রোটিন ও স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া।এর প্রধান পুষ্টি উপাদান সমূহ এসিডিক
অ্যাসিড, প্রোবায়োটিকস এন্টিঅক্সিডেন্ট, ও পলিফেনল। তবে বিশেষ কোনো ভারী
পুষ্টিগুণ উপাদান না থাকলেও, এই উপাদানের স্বাস্থ্যও উপকারিতা বেশ
চমৎকার প্রদক। যেমন এটি ওজন কমানোর জন্য, বা ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ
সাহায্য করে থাকে।
আবার রক্তের শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি বেশ ভালো কাজ করে থাকে। হজম
শক্তি বৃদ্ধি করতে এবং রক্তের ক্ষতিকর কোলেস্টের কমাতেও সাহায্য করে।এটি
সংক্রমণ রোধাও বেশ ভালো কাজ করে থাকে। আবার এটি ত্বকের এর ব্যাকটেরিয়া দূর
করতেও সাহায্য করে থাকে। তবে অবশ্যই এটি খাওয়ার আগে নিয়ম মেনে খাওয়াটাই
ভালো। কারণ ভুল ভাবে খেলে, এর উপকারের থেকে ক্ষতিটাই বেশি হতে পারে। তবে খাওয়ার
আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
অ্যাপোল সাইডার ভিনেগার খাওয়ার সঠিক নিয়ম
অ্যাপেল সাইডার ভিনেগার, সঠিক নিয়মে খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটির
স্বাদ টক ধরনের হয়ে থাকে, তাই এটি পানির সাথে মিশে খাওয়া সব থেকে
ভালো। এই সরাসরি আপনি খাওয়া থেকে বিরত থাকবেন। খাওয়ার সঠিক নিয়ম,
আপনি যদি প্রতিদিন নিয়মিত ভাবে খেতে চান তবে শুরুতেই অল্প পরিমান ভিনেগার নিয়ে
সেটা পানিতে মিশিয়ে নিন, তারপর সেটি আপনি সেটি খেতে পারেন। তবে একবারে বেশি
পরিমাণ না খাওয়াই ভালো। আপনি এটি নরমাল পানি দিয়েও খেতে পারেন, আবার
হালকা কুসুম গরম পানিতে দিয়েও খেতে পারেন তবে সেটা এক চামচে বেশি
ভিনেগার না দেওয়াই ভালো।
আবার আপনি পানির সাথে লেবু অথবা মধু মিশিও খেতে পারেন, সালাতের ড্রেসিং
হিসাবেও অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়া যেতে পারে। তবে সরাসরি আপনি এটি সালাত বা
সবজি সাথে মেশাবেন না, আগে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার সাথে এক্সট্রা ভার্জিন
অলিভ অয়েল মেশিয়ে তার মধ্যে গোলমরিচের গুড়া ও সামান্য বিট লবন মিশিয়ে এই
ড্রেসিংটি তৈরি করে আপনি সালাতের সাথে বা সবজির সাথে মিশাতে পারেন। আপনি চাইলে
গ্রিন টির সাথেও এটি খেতে পারেন তবে খুব বেশি গরম থাকলে সরাসরি গ্রিন টি তে
মেশাবেন না। আবার দারুচিনি ও হালকা কুসুম গরম পানি তার সাথে অ্যাপল সাইডার
ভিনেগার মিশিয়ে খেতে পারেন।
কোন সময় খেলে অ্যাপেল সাইডার ভিনেগার ভালো কাজ করে
অ্যাপেল সাইডার ভিনেগার যে সময় আপনি খেতে পাবেন, যেমন সকালে বা খাবার
আগে, বা রাতে খাবারের পর, এই সময়গুলো তো খেলে একটা ভালো রেজাল্ট পেতে পারেন।
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি হালকা কুসুম গরম পানিতে এক
চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেই পানি খেতে পারেন তবে আপনি চাইলে মধু
মিশাতে পারে।
আবার ভারী কোন খাবারের ১৫ থেকে ২০ মিনিট আগে খেলে ব্লাড সুগার
নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মেটাবলিজেল সিস্টেম বৃদ্ধি করে ফলে হজম
প্রক্রিয়া বৃদ্ধি পায়। অনেকের রাতেও এই অ্যাপেল সাইডার ভিনেগারটি
খেয়ে থাকেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন না অন্তত ঘুমাতে যাওয়ার এক
ঘন্টা বা ৩০ মিনিট আগে খাবেন। তবে অবশ্যই কোনো সমস্যা হলে রাতে না খাওয়াই ভালো।
অ্যাপল সাইডার ভিনেগার ওজন নিয়ন্ত্রণে কতটা সহায়ক
আমরা ওজন নিয়ন্ত্রণের জন্যই মূলত, অ্যাপল সাইডার ভিনেগার
খেয়ে থাকি। তবে এটি সরাসরি চর্বি বা ফ্যাট বার্ন করে না। এতে আপনার
মেটাবলিজম প্রক্রিয়াকে সক্রিয় করে যার ফলে ওজন নিয়ন্ত্রণ হতে সাহায্য করে। এটি
আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সহায়ক, কারণ ভিনেগার এ থাকা এসিটিক অ্যাসিড ,আপনি
কোন খাবার খেলে দীর্ঘক্ষন আপনার পেট ভরা রাখতে সাহায্য করে যার ফলে
ক্ষুধা লাগেনা এবং ওজন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। যার ফলে আপনার ঘন ঘন
ক্ষুধা লাগার প্রবণতা কমে আসে, যার জন্য আপনার শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ হয়
না।
আরো পড়ুনঃওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম
ইন্সুলেনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যার ফলে কোন ভারী খাবার খেলে
আপনার শরীরে ব্লাড সুগার বাড়ার প্রবণতা কমে যায়। ব্লাড সুগার যেহেতু
নিয়ন্ত্রণে থাকে, তাই শরীরে বাড়তি চর্বি জমতে দেয় না। আবার কিছু ল্যাব
গবেষণায় দেখা গেছে অ্যাপোল সাইডার ভিনেগার আপনার শরীরের মেটাবলিজম সিস্টেমকে
সক্রিয় করে যার ফলে লিভার ও পেটে অতিরিক্ত চলবে জমতে দেয় না। তবে শুধু
অ্যাপেল সাইডার ভিনেগার এর উপরে ওজন কমানোর জন্য আপনাকে নির্ভর থাকা যাবে না। তার
জন্য অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ,একটা ব্যালেন্স ডায়েট চার্ট
আপনাকে করতে হবে। নিয়মিত শরীর চর্চা ব্যায়াম বা হাটাহাটি এইসব করতে হবে ।
অ্যাপল সাইডার ভিনেগার খেলে যে উপকার গুলো পাবেন
অ্যাপেল সাইডার ভিনেগার খেলে যে উপকার গুলো আপনি পাবেন তার মধ্যে ওজন
কমানো বা নিয়ন্ত্রণ রাখা অন্যতম। এটি আপনার শরীরের মেটাবলিজম সিস্টেমকে
উন্নত করে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি করে যার ফলে শরীরে চর্বি জমতে দেয় না।
আবার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি রক্তের
শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আবার ডায়াবেটিস
নিয়ন্ত্রণেও সাহায্য করে কারণ এটি ইন্সুলেন্স এর কার্যকারিতা বাড়াতে কাজ
করে।
আবার এটি আপনার গ্যাস্টিক ও বুক জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে,কারণ যেহেতু এটি
মেটাবলিজম ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আপনার খাবার দ্রুত হজম হয়। হৃদরোগের
সুরক্ষা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও অ্যাপল সাইডার ভিনেগার বেশ কার্যকর।
কারণ এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানো কাজ
করে। চুল সিল্কি ও খুশকি মুক্ত করতে শ্যাম্পু করার পর হালকা ভিনেগার
মিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে নিলে চুলের খুশকি দূর হয় এবং চুলের গোড়া
মজবুত হয়।
অ্যাপেল সাইডার ভিনেগার চুল ও ত্বকের যত্নে কতটা কার্যকর
অ্যাপেল সাইডার ভিনিগার চুল ও ত্বকের যত্নে বেশ কার্যকর। তবে চুলে ব্যবহারের
জন্য নিরাপদ হলেও, ত্বকের ক্ষেত্রে অবশ্যই সতর্ক মেনে ব্যবহার করতে হবে। এটি
চুলের যত্নে পি এইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, চুলের শ্যাম্পু করার পর
স্বাভাবিকভাবে চুলের পিএইচ অ্যাসিটিক নষ্ট হয়ে যায়। যা ভিনেগার পানি
ব্যবহার করার ফলে এই পি এইচ এর মাত্রা ঠিক থাকে চুল ঝরঝরে এবং উজ্জ্বল দেখায়।
এটি চুলের ফাঙ্গাস এবং খুশকি দূর করতেও বেশ সাহায্য করে। কারণ এটি ব্যাকটেরিয়া
নির্মূল করতে সাহায্য করে। এই ভিনেগার পানি চুলে ব্যবহারের ফলে আপনার
চুল রুক্ষতার হাত থেকে রক্ষা পায় এবং চুল উজ্জ্বল দেখায়।
ত্বকের যত্নেও বেশ কার্যকর যেমন ব্রণ ও ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতেও বেশ
সাহায্য করে। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েশন হিসেবেও কাজ করে ।এতে থাকা এসিড ত্বকের
মৃত কোষ দূর করতে সাহায্য করে যার ফলে ত্বক উজ্জ্বল দেখায়। তবে ত্বকে
ব্যবহার করার আগে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। কারণ ত্বক অনেক
সংবেদনশীল, কারণ অল্প পানিতে বেশি ভিনেগার দিয়ে বা সরাসরি ভিনেগার মুখে দিলে মুখ
জ্বালাপোড়া বা মারাত্মক ক্ষতি হতে পারে তাই ব্যবহারের আগে অবশ্যই ভালো কোন
ডার্মোটোলজিস্ট এর পরামর্শ নেওয়া উত্তম।
অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ায় নিয়ম নিয়ে যে ভুলগুলো হয়ে থাকেগুলো
অ্যাপল সাইডার ভিনেগার, খাওয়া উপকার হলেও, এটির সঠিক নিয়মে খাওয়াটা বেশি
গুরুত্বপূর্ণ। কারণ সঠিক নিয়মে না খেলে এটি আপনার আরো ক্ষতি করতে
পারে। যে ভুলগুলো হয়ে থাকে যেমন সরাসরি খাওয়া ,এটা অন্যতম ভুলের মধ্যে
একটি। অ্যাপল সাইডার ভিনেগার সরাসরি কখনোই খাবেন না অবশ্যই পানিতে
মিশিয়ে মিশ্রণটিকে পাতলা করে নিবেন। এটি সরাসরি খাওয়ার ফলে, আপনার
পাকস্থলীতে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। আমরা সবাই এখন আর খাওয়ার নিয়ম
জেনেছি, এক চামচ ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়াটাই সবথেকে ভালো।
আরেকটি ভুল যেটা আমরা করে থাকি, এ ভিনেগারটি খাওয়ার পর দাঁত ব্রাশ করা,
যেটা করলে দাঁতের এনামেল নরম থাকে এবং দাঁত ক্ষয় হয়ে সম্ভব না বেড়ে যায় যার
ফলে দাঁত শিরশির করে বা ক্যাভিটিজ এর মত সমস্যা দেখা দেয়। আপনি অ্যাপেল
সাইডার ভিনেগার খাওয়ার পর অন্তত ৩০ মিনিট পর ব্রাশ করতে পারেন। তবে
ভিনেগার মিশ্রিত পানি খাওয়ার পর নরমাল পানি দিয়ে মুখটা ভালো করে কুলকুচি
করে নিবেন। সব থেকে ভালো হয় যদি আপনি একটা স্ট্র ব্যবহার করেন, তাহলে
আপনার দাঁতে ভিনেগার স্পর্শ লাগবে না এবং আপনার দাঁত ভালো থাকবে।
আবার অনেকে ওজন কমানোর জন্য বেশি পরিমাণে নিয়ে ভিনেগার খেয়ে থাকে। এটি
স্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর। কারণ বেশি পরিমাণে ভিনেগার খাওয়ার ফলে আপনার
শরীরের পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে এবং যার ফলে আপনার শরীরের হাড় ক্ষয়ের
মত সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই বেশি খাওয়া থেকে বিরত থাকবণ। এটি
রাতের খাবার খাওয়ার ৩০ মিনিট পর ভিনেগার মিশ্রিত পানি খেতে পারেন, আপনি যদি
এটি ঘুমানোর ঠিক আগ মুহূর্তে খেয়ে থাকেন, তাহলে এটি আপনার গলা ও খাদ্য
নালিতে জ্বালাপোড়া মতো সমস্যা হতে পারে।
খালি পেটে বা ভুল সময়ে খেলেও বিভিন্ন সমস্যা হতে পারে যাদের আলসার বা
গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে পেটে জ্বলা পোড়া বা বমি বমি ভাব এইসব
সমস্যা হতে পারে ।তবে সব থেকে ভালো হয় খাবার খাওয়ার অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে
এই পানিটি খাওয়া তাহলে আপনার হজমের জন্য ভালো কাজ করবে। তবে অবশ্যই ভিনেগার
খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ।
অ্যাপল সাইডার ভিনেগার কাদের খাওয়া উচিত নয়
অ্যাপল সাইডার ভিনেগার উপকার করলেও এটি সবার জন্য নয়, আপনি যদি
ডায়াবেটিসের রোগী হয়ে থাকে বা ইনসুলিন ওষুধ নেন তবে সে ক্ষেত্রে অবশ্যই ভিনেগার
খাওয়া থেকে বিরত থাকবে ,কারণ ভিনেগার আপনার শরীরে শর্করার মাত্রাকে কমিয়ে দেবে।
যার ফলে সুগারের মাত্রা বিপদজনক হারে কমে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীদের
অবশ্যই অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া থেকে বিরত থাকা উচিত। গ্যাস্ট্রিক বা আলসার
জাতীয় সমস্যা যাদের আছে তারা অবশ্যই অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়া থেকে বিরত
থাকবেন।
কারণ ভিনেগারে উচ্চমাত্রায় অ্যাসিডে উপাদান থাকায় যা পেটের জ্বালাপোড়া এবং
তীব্র গ্যাসের সমস্যা হতে পারে। কিডনি রোগে আক্রান্ত রোগীরা অ্যাপল সাইডার
ভিনেগার খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ ভিনেগারের তীব্র এসিড কিডনির ওপর অতিরিক্ত
চাপ সৃষ্টি করতে পারে তাই খাওয়া থেকে বিরত থাকবেন। শরীরে পটাশিয়ামের
মাত্রা কম থাকলে অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়া থেকে বিরত থাকবে কারণ এর ফলে
আপনার শরীরের হাড়ের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এবং গর্ভবতী মা এবং
স্তন্যদয়ী মা আছেন তারা অবশ্যই এই অ্যাপোল সাইডার ভিনেগার খাওয়া থেকে দূরে
থাকবেন।
উপসংহারঃঅ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
আমি আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ার বিভিন্ন
উপকারিতা, এবং খাওয়ার নিয়ম এবং কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এই
নিয়ে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তবে এর বাহিরও আরো অনেক ইনফরমেশন
আছে যা সব এক পোষ্টের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। তবে অবশ্যই আপনার
অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন কারণ ,এটি
অতি উচ্চ মানের একটা এসিড ।এটি যেমন উপকার করবে আবার ভুল ভাবে খেলে এটি আপনার
শরীরের মারাত্মক ক্ষতিও করতে পারে।
তবে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার শরীর চর্চা নিয়মিত হাটা ,এগুলো সুস্থ
থাকার অন্যতম হাতিয়ার। আমরা বেশিরভাগই সবাই অ্যাপেল সাইডার ভিনেগারটি ওজন
কমানোর জন্য খেয়ে থাকি, তবে এটি কোন জাদুকারে পানি নয় যে আপনাকে রাতারাতি
ওজন কমাতে সাহায্য করবে । তার জন্য অবশ্যই আপনাকে আপনার লাইফ স্টাইল পরিবর্তন এবং
আপনার খাদ্য অভ্যাস করতে হবে । আমরা সবাই চাই সুস্থভাবে বাঁচতে তাই আমাদের
লাইফ স্টাইলটি পরিবর্তন করে সুস্থ ভাবে বাঁচার চেষ্টা করব।

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url