চুল পড়া বন্ধের সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়
চুল পড়ার সমস্যা এখন একটি কমন সমস্যা, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এখন এই সমস্যাটা দেখা যায়, বিভিন্ন সমস্যার কারণে চুল পড়তে পারে, তবে সে ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে সহজে কিছু নিয়মে মাধ্যমে চুল পড়ার সমস্যা সমাধান হতে পারে। ঘরোয়া কিছু সহজ উপায় এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়।
চুল পড়া বন্ধের সহজ ও কার্যকারী কিছু ঘরোয়া উপায় নিয়ে আমি আপনাদেরকে এ পোষ্টের মাধ্যমে কিছু ইনফরমেশন দিব, আপনারা সেগুলো ফলো করে চুল পড়ার সমস্যার সমাধান কিছুটা করতে পারবেন। আর এগুলো ঘরোয়া উপায় হয় খুব সহজে আপনি বাড়িতেই এগুলো তৈরি করতে পারবেন।
পেজ সূচিপত্রঃচুল পড়া বন্ধের সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়
- চুল পড়া বন্ধের সহজ ও কার্যকারী ঘরোয়া উপায়
- চুল পড়া বন্ধে নারিকেল তেলের উপকারিতা
- অ্যালোভেরা দিয়ে চুলের যত্ন কিভাবে নিব
- চুল পড়া বন্ধে পেঁয়াজের রস কত টাকার কার্যকরী
- ডিমের হেয়ার মাস্ক তৈরি করে চুলের যত্ন
- আমলকি দিয়ে চুল পড়া বন্ধের উপায়
- মেথি দিয়ে মাস্ক তৈরি করে কিভাবে চুলের যত্ন নিব
- সঠিক ভাবে চুলে শ্যাম্পু করার নিয়ম
- চুল পড়া বন্ধে খাবার কি ভূমিকা পালন করে
- পরিমিত ঘুম এবং পানি পান করা চুলের যত্নে অত্যন্ত প্রয়োজনীয়
- চুল পড়া বন্ধের যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার
- উপসংহারঃ চুল পড়া বন্ধের সহজ ও কার্যকারে ঘরোয়া উপায়
চুল পড়া বন্ধের সহজ ও কার্যকারী ঘরোয়া উপায়
চুল পড়া বন্ধের সহজ ও কার্যকরী ঘরোয়া উপায় যেগুলোর মাধ্যমে আপনার চুল পড়ার সমস্যা সমাধান করতে পারবেন, তবে ঘরোয়া পদ্ধতি হওয়ায় , কিছুটি সময় লাগতে পারে। কিন্তু যদি আপনি নিয়মিত এই পদ্ধতি গুলো এপ্লাই করতে পারেন, তাহলে চুল পড়া বন্ধে একটি ভালো সমাধান পাবেন। শুধু তাই নয় এ পদ্ধতিতে ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে আরো ঘন, লম্বা এবং মজবুত। যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে দিব আপনি ঘরে বসে খুব অল্প সময়ে এই জিনিসগুলো বাড়িতেই তৈরি করতে পারবেন।
নিয়মিত চুলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল একটা মেয়ের সৌন্দর্য বহন করে, তাই নিয়মিত চুলের যত্ন নেওয়া দরকার। আমাদের ঘরোয়া অনেক পদ্ধতি থাকে, যার মাধ্যমে আমরা চুল পড়া বন্ধ করতে পারি, যেমনঃ নারকেল তেল সঠিকভাবে ব্যবহার করে ,আবার বিভিন্ন ধরনের পেঁয়াজের রস, এলোভেরা মাস্ক ইত্যাদির মাধ্যমে চুল পড়া বন্ধ একটা ভালো ফল পাওয়া যায়। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এইসব প্রয়োগ করতে হবে। আবার চুলে সঠিকভাবে শ্যাম্পু করাটাও গুরুত্বপূর্ণ ,নিয়মিত ঘুম, পর্যাপ্ত পানি পান করা, এইসব নিয়মের মাধ্যমে আপনি সুস্থ একটা জীবন যাপন করতে পারবে
চুল পড়া বন্ধে নারিকেল তেলের উপকারিতা
চুল পড়া বন্ধ করতে নারকেল তেলের উপকারিতা অপরিহার্য, নারকেল তেল চুলের ক্ষয় রোধ করতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে। নারকেল তেলে যে উপাদানগুলো থাকে যেমন লরিক এসিড এটা চুলের ভেতরে গভীরে প্রবেশ করে যার ফলে চুলের যে প্রোটিনের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে সেটার হয় না। আবার নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন-ই চুলের জন্য অত্যন্ত উপকারী এগুলোর মাধ্যমে চুল অত্যন্ত মজবুত হয় এবং চুল পড়া অনেক অংশে কমে আসে
নারকেল তেল দিয়ে মাথার স্ক্যাল্প হালকা মেসেজ করলে মাথার ত্বকের রক্ত সঞ্চারণ বৃদ্ধি পায়। যার মাধ্যমে নতুন চুল গজাতে এবং চুল পরা বন্ধে সাহায্য করে। নারকেল দিয়ে চুলের স্বাভাবিক আদ্রতা ধরে রাখে, যার জন্য চুল রুক্ষ হওয়া বা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি নারকেল তেলের সাথে পেঁয়াজের রস, মিশিয়ে প্যাক তৈরি করে, সেটি আপনার চুলে এপ্লাই করে, ৩০ মিনিট রেখে দিন পরে শ্যাম্পু করে নিন। এর মাধ্যমে একটি ভালো ফলাফল আপনি পাবেন।
আবার আপনি যদি নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে ,আপনার চুলের দিতে পারেন ,তাহলে এটি আপনার চুলের খুশকি দূর করতে সাহায্য করবে এবং চুল পড়া কমাবে। আবার শুধু মাত্র নারকেল তেল হালকা গরম করে আপনার চুলে বা স্ক্যাল্প মেসেজ করলে ও এর মাধ্যমে একটি ভালো ফলাফল আপনি পাবেন। তবে নারকেল তেল লাগালে ভালো ফল পেতে অবশ্যই আপনাকে শ্যাম্পু করার অন্তত ১৫ থেকে ৩০ মিনিট আগে লাগাতে হবে। আবার ওভার নাইট রেখেও আপনি সকালে শ্যাম্পু করলে একটা ভালো ফল পাবেন।
অ্যালোভেরা দিয়ে চুলের যত্ন কিভাবে নিব
অ্যালোভেরা চুলের যত্নে অত্যন্ত কার্যকরী, অ্যালোভেরা চুলের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে থাকে, অ্যালোভেরার গাছ এখন প্রায় প্রত্যেকে বাসাতে আমরা দেখে থাকি, এই অ্যালোভেরা দিয়ে আপনি ঘরোয়া পদ্ধতিতে নানান ভাবে চুলের যত্ন নিতে পারবেন, যেমন মাস্ক বা হেয়ার প্যাক তৈরি করে। আপনি অ্যালোভেরা জেলের সাথে দুই চামচ পেঁয়াজের রস মিশিয়, সেটি আপনার মাথার চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন, তারপর সাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এলোভেরা খুশকি দূর করতেও সাহায্য করে, এলোভেরার সাথে আপনি টক দই এবং লেবুর রস মিশিয়ে মাথায় দিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন এর মাধ্যমে আপনার চুলের খুশকি অনেকটা দূর হবে। আর আমাদের অনেকের চুলের এর রুক্ষতার সমস্যা থাকে, আমার আপনি সরাসরি অ্যালোভেরা জেল তৈরি করে, মাথার তালুতে মেসেজ করতে পারেন। তারপর কিছুক্ষণ রেখে দিন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এর মাধ্যমে আপনার চুল ভালো থাকবে এবং চুল পড়ার সমস্যা থেকেও সমাধান পাবেন।
তবে এলোভেরা ব্যবহারের ক্ষেত্রে প্রথমে যখন এলোভেরার পাতাটি কাটবেন সেখান থেকে হলুদ কালারের তরল কষ বের হয়, এটা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই কিছুক্ষণ পাতাটাকে খাড়া করে রেখে দিন, হলুদ কষ বের হয়ে গেলে, ভালো করে পাতাটা ধুয়ে ব্যবহার করতে পারবেন। আবার আপনার স্কিনে যদি এলার্জি থাকে, সে ক্ষেত্রে আগে হাতে একটু জেল লাগিয়ে টেস্ট করিয়ে নেওয়া ভালো।
চুল পড়া বন্ধে পেঁয়াজের রস কত টাকার কার্যকরী
চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে, পেঁয়াজের রস কিছুটা কার্যকারী কাজ করে, সব চুলের ক্ষেত্রে এটি সমানভাবে কাজ না করতে পারে। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণ সালফার থাকে, চুলে কেরাটির নামক প্রোটিন থাকে যার অন্যতম মূল উপাদান হচ্ছে, সালফার এটি নতুন চুল গজাতে সাহায্য করে, এবং চুলের গোড়া মজবুত করে। আবার আপনি পেঁয়াজের রস দিয়ে আপনার মাথার ত্বকে মেসেজ করতে পারেন এর মাধ্যমে রক্ত চলাচল বৃদ্ধি পায়, যার ফলে আপনার চুল পড়া কমে আসে। আবার পেঁয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি খুশকি দূর করতেও সাহায্য করে।
সঠিকভাবে পেঁয়াজের রস ব্যবহার করার নিয়ম হচ্ছে পেঁয়াজকে ভালোমতো ব্লেন্ড করে নিয়ে সেখান থেকে রস বের করতে পারেন। আবার কুচি কুচি কেটে চিপে সেখান থেকেও রস বের করে নিতে পারে। এই রস তুলার মাধ্যমে বা সরাসরি আপনার মাথার ত্বকে আলতো ভাবে মেসেজ করতে পারেন বা লাগে রাখতে পারেন। আপনার মাথায় ২০ থেকে ৩০ মিনিট রাখতে পারন, তবে পেঁয়াজের রস বেশিক্ষণ মাথায় না রাখাই ভালো। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন, ভালো ফল পাওয়ার জন্য এ প্রসেসটি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারে।
আপনার স্কিনে যদি অ্যালার্জি থাকে তবে সে ক্ষেত্রে পেঁয়াজের রস ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো। পিয়াজের তীব্র এবং ঝাঁঝালো গন্ধ অনেকের পছন্দ করে না ,তবে সে ক্ষেত্রে আপনি নারকেল তেলের বা ক্যাস্টর অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রস ব্যবহার করার আগে অবশ্যই আপনার হাতে লাগিয়ে প্যাচ টেস্ট করে দেখতে পারেন।
ডিমের হেয়ার মাস্ক তৈরি করে চুলের যত্ন
ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন এবং বায়োটিন থাকায় এটি চুলের জন্য অত্যন্ত কার্যকরী উপাদান,একটি চুলের বিভিন্ন সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। আপনার চুলের রুক্ষতা কমাতে খুশকি দূর করতে চুন লম্বা এবং চকচকে করার জন্য ডিমের মাস্ক অনেক কার্যকরী। আপনার চুল যদি শুষ্ক বা রুক্ষ হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি ডিমের কুসুমের সাথে অলিভ অয়েল মিশিয়ে আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন, এতে করে আপনার চুলের রুক্ষতা অনেক অংশ কমে আসবে।
আপনার চুলের খুশকি মুক্ত করতে ডিমের সাথে টক দই মিশিয়ে, আপনার চুলে লাগিয়ে রাখতে পারে। এটি আপনার চুল মজবুত করতেও সাহায্য করবে। আবার আপনি লেবু ও মধু মিশিয়ে আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন লেবু দিলে ডিমের যে গন্ধ থাকে সেটি দূর করতে সাহায্য করবে ।এই হিয়ার মাস্ক গুলো আপনি ২০ থেকে ৩০ মিনিট আপনার চুলে রেখে দিন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ,তবে সে ক্ষেত্রে আপনি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এবং স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে চুলগুলো পরিষ্কার করবেন। তবে ভালো ফল পেতে অবশ্যই আপনাকে সপ্তাহে অন্তত এক বার বা মাসে দুইবার ব্যবহার করতে পারেন।
আমলকি দিয়ে চুল পড়া বন্ধের উপায়
আমলকি চুল পড়া বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে ,আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি এসিড এই সকল উপাদান আপনার চুল পড়া কমাতে চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আপনি আমলকি গুড়া ও নারকেল তেল অল্প আচে ফুটিয়ে সেই তেল ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন, আবার রাতে ঘুমানোর আগেও এই তেল মাথায় চুলে মেসেজ করে সকালে শ্যাম্পু করে নিবেন, ভালো ফল পেতে অবশ্যই আপনাকে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই তেলটি মেসেজ করতে হবে।
আবার আপনি আমলকি ও মেথির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন, দুই চামচ আমলকির গুড়া এবং এক চামচ মেথির গুড়া নিয়ে সামান্য পানি দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন, এই প্যাকটি আপনার চুলে অন্তত ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করতে পারেন। এই প্যাকের মাধ্যমে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং খুশকি দূর হবে।
আমলকি ও লেবু রসের প্যাক তৈরি করতে পারেন ,এটিও আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে। আমলকি শিকাকায় ও রিঠার গুড়া দিয়ে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন এটি চুলপড়া বন্ধে খুব ভালো কাজ করে। আবার আপনি প্রতিদিন সকালে খালি পেটে আমলকির রস খেতে পারেন। এটি হজম শক্তি বাড়াবে এবং চুলের জন্য অত্যন্ত ভালো কাজ করে।
মেথি দিয়ে মাস্ক তৈরি করে কিভাবে চুলের যত্ন নিব
চুল পড়া বন্ধের মেথির এবং নতুন চুল গজাতে মেথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেথি দানা সারারাত ভিজিয়ে রেখে পরে ব্লেন্ড করে নিয়ে সে পেস্ট এর সাথে টক দই মিশিয়ে আপনার চুলে লাগিয়ে অন্তত ৪০ মিনিট অপেক্ষা করুন তারপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন, এই মাস্ক টা আপনার চুলের খুশকি দূর করতে সাহায্য করতা। আপনার চুল যদি সিল্কি ও উজ্জ্বল করতে চান তাহলে মেথি নারকেল তেল ও মধু নিয়ে মাস্ক তৈরি করে, আপনার চুলে লাগাতে পারে।
তার জন্য আপনাকে মেথির গুড়া নারকেল তেল এবং মধু একসাথে মিশিয়ে পেস্ট করে নিতে হবে ,তবে প্রত্যেকটি উপাদান আপনার চুলের ঘনত্বের উপর নির্ভর করবে ।এই উপাদান গুলো আপনার চুলে অন্তত ৩০ মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল অনেকটা সিল্কি এবং উজ্জ্বল দেখাচ্ছে। তবে মেথি পেস্ট করার সময় অবশ্যই আপনাকে ভালো মতো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। না হলে মেথির ছোট ছোট দানা আপনার চুলে আটকে থাকবে যা পরবর্তীতে চুল শুকালেও বের করা কঠিন হয়ে যায়।
সঠিক ভাবে চুলে শ্যাম্পু করার নিয়ম
চুল পড়া বন্ধে এবং চুলের যত্নে সঠিকভাবে শ্যাম্পু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ , আমরা অনেকেই এ বিষয়টি অত গুরুত্ব সহকারে দেখি না। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সঠিক নিয়মে শ্যাম্পু না করলে আপনার চুলে গোরা ,নরম হয়ে চুল পড়তে পারে। শ্যাম্পু করার আগে অবশ্যই আপনার চুল পানি দিয়ে খুব ভালো মতো ভিজিয়ে নিতে হবে ,আপনি চাইলে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, শ্যাম্পু সরাসরি মাথায় আগে ঢালবেন না।
আগে হাতের তালুতে বা মগে সামান্য পানি নিয়ে শ্যাম্পু আগে মিশিয়ে নিবে তারপর সেটি আপনি ব্যবহার করবেন। সরাসরি মাথায় শ্যাম্পু ব্যবহার করলে শ্যাম্পুর মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে তা অনেক সময় ক্ষতির কারণ হয়।শ্যাম্পু করার সময় অবশ্যই আপনাকে মাথায় মেসেজ করতে হবে শ্যাম্পু দিয়ে চুল ঘষাঘষি করবেন না ,এতে চুল ভেঙে যাওয়া সম্ভব না থাকে। আবার অনেক সময় আমরা নখের ব্যবহার করি সেটাও করবেন না। তবে হাতের আঙ্গুলের নরম অংশ দিয়ে বৃত্তাকার ভাবে হালকা হালকা ভাবে মেসেজ করতে হবে ,অবশ্যই দুই থেকে তিন মিনিট মেসেজ করবেন ।এর মাধ্যমে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে।
এরপর চুল ভালোমতো করে ধুয়ে নিন। চুলে অবশ্যই ভালো ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে হবে। শ্যাম্পু করার সময় অবশ্যই অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না , চুলের এর জন্য অত্যন্ত ক্ষতিকর, আবার আমরা অনেকে ভেজা চুল চিরুনি দিয়ে আঁচলায়, এটাও চুল পড়ার অন্যতম কারণ হয়। আবার শ্যাম্পু করার পর তোয়ালা দিয়ে জোরে জোরে চুল ঘোষে শুকানোর চেষ্টা করবেন না। আস্তে আস্তে চেপে চেপে চুলের পানি মুছে নিন তাহলে চুল ভালো থাকবে চুল পড়া কমে আসবে।
চুল পড়া বন্ধে খাবার কি ভূমিকা পালন করে
চুল পড়া বন্ধ খাবারের ভূমিকা অবশ্যই অন্যতম, আমাদের খাবারের সাথে আমাদের চুল ও ত্বকের একটি বড় ভূমিকা থাকে। চুলের মূল উপাদান ক্যারোটিল নামক একটি প্রোটিন তাই আপনার খাদ্যের তালিকায় অবশ্যই প্রোটিন সম্মত খাবার রাখা দরকার। ডিম ,মাছ ,মাংস, ডাল এইসব জাতীয় খাবারের প্রচুর পরিমাণে প্রোটিন এবং বায়োটিন থাকে যা চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আপনার চুল মজবুত করতে প্রোটিনের বিকল্প নেই। ওমেগা ও ফ্যাটি এসিড জাতীয় খাবার যেমন তৈলাক্ত মাছ ,ইলিশ ইত্যাদি আবার চীনা বাদাম , কাঠবাদাম , ফ্লেক্স সিড এই জাতীয় খাবারের ওমেগা-৩ ও ফ্যাটি অ্যাসিড থাকায় আপনার চুল শুষ্ক হয়ে ভেঙে যাওয়াব বা ঝরে যাওয়া থেকে রক্ষা করে।
আয়রন এবং জিংক জাতীয় যেসবঃ খাবার যেমন সবুজ শাকসবজি পালং শাক ,লাল শাক,ব্রোকলি এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন ও অভিটামিন সি থাকে যা চুলের জন্য অত্যন্ত উপকার। আবার কলিজা, লাল মাংস এগুলো আয়রনের উৎস। । ভিটামিন ই এবং সি জাতীয় খাবার যেমন টক জাতীয় ফল আমলকি, লেবু ,কমলা এবং মাল্টা এই জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ।আর ভিটামিন সি আমরা জানি ত্বকের জন্য যেমন উপকারী ঠিক তেমনি চুলের জন্য উপকার। আর অবশ্যই আপনাকে প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি অথবা ২ থেকে ৩ লিটার পানি পান করা উচত।
পরিমিত ঘুম এবং পানি পান করা চুলের যত্নে অত্যন্ত প্রয়োজনীয়
পরিমিত ঘুম এবং পানি পান করা অবশ্যই আমাদের স্বাস্থ্যের সাথে সরাসরি যুক্ত ।চুল পড়া এবং শরীরের বিভিন্ন সমস্যার জন্য অপর্যাপ্ত ঘুম ,এবং পরিমাণমতো পানি না পান করাও অন্যতম কারণ। ঘুম আমাদের শরীরের হীলের কাজ করে ,তাই পর্যাপ্ত ঘুম না হলে আমাদের শরীরে ক্লান্ত বোধ হয় । ঘুমের সময় আমাদের শরীর থেকে হিউম্যান গ্রোথ হরমোন নিষ্কৃত হয় যা আমাদের নতুন চুল গজাতে এবং চুলের কোষ তৈরি করতে সাহায্য করে।
পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে ,আমাদের শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় যার । ফলে চুল পড়ার সমস্যা দেখা দেয়। পরিমিত ঘুমন্ত গুরুত্বপূর্ণ কারণ , ঘুমের সময় আমাদের মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়ায় অক্সিজেনের পুষ্টি পৌঁছে দেয়। প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা নিরিবিচ্ছন্ন গভীর ঘুমের প্রয়োজন। আর পানির কোন বিকল্প নেই ,পর্যাপ্ত পরিমাণ পানি না পান করলে, আপনার পানি শূন্যতা দেখা দিতে পারে ।যার ফলে চুল পড়ার সমস্যা সৃষ্টি হয়। পর্যাপ্ত পরিমাণ পানি না পান করলে চুলের ময়শ্চারাইজার কমে যায় ।যার ফলে চুল রুক্ষ হয় এবং ভেঙে যায়।
চুল পড়া বন্ধের যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার
চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজাতে আপনাকে একটি সুনির্দিষ্ট রুটিং এর মধ্যে দিয়ে যেতে হবে। শুধু চুলের ক্ষেত্রে নয় আপনার স্বাস্থ্য এবং আপনার ত্বকের জন্য এই রুটিন অত্যন্ত জরুরী। চুল পড়া বন্ধে নিয়মিত চুলের অন্তত সপ্তাহে দুইদিন আমলকি তেল ব্যবহার করতে পারেন ।আবার সপ্তাহে অন্তত একদিন মেথির মাস্ক লাগিয়ে শ্যাম্পু করতে পারেন, আরো অনেক পদ্ধতি আছে চুলের যত্নের তাই একটি রুটিন তৈরি করে নিন এবং সেই রুটিন অনুযায়ী চুলের যত্ন নিন। শ্যাম্পু করার সঠিক নিয়ম অনুযায়ী চুল শ্যাম্পু করতে হবে। চুল ভেজা অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়াবেন না এতে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
আপনার খাদ্য অভ্যাস অবশ্যই পরিবর্তন আনতে হবে ,প্রোটিন এবং আইরন সমৃদ্ধ খাবার প্রতিদিন আপনার খাবারের তালিকায় রাখতে হবে। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা হিট স্টাইলিং টুল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যতটা সম্ভব পারবে মানসিক স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করবেন।
উপসংহারঃ চুল পড়া বন্ধের সহজ ও কার্যকারে ঘরোয়া উপায়
চুল পড়া বন্ধের সহজ ও কার্যকারী ঘরোয়া উপায় নিয়ে ,আমি আমার এই পোস্টের মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি । তবে আরও বিভিন্ন ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো কাজে লাগিয়ে চুলের যত্ন করা যায়। তবে যদি চুল পড়ার সমস্যা বেশি হয়ে থাকে তবে সে ক্ষেত্রে আপনার ভালো ডার্মাটোলজি পরামর্শ নেওয়া প্রয়োজন। এমন আরো অনেক সমস্যা আছে যার জন্য আপনার চুল পড়তে পারে, তাই সঠিক চিকিৎসার মাধ্যমেও চুল পড়া বন্ধ করা যায়। চুল ভালো রাখতে এবং চুলের যত্ন নিতে অবশ্যই আপনাকে একটি রুটিন এর মাধ্যমে যেতেই হবে ।এসব ঘরোয়া পদ্ধতি হওয়ায় আপনার চুল পড়ার সমস্যা সমাধান হতে কিছুটা সময় লাগবে ।তবে ধৈর্য সহকারে যদি আপনি নিয়মিত পরিচর্যা করতে পারেন তবে একটি দীর্ঘমেয়াদী ফল পাবেন।

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url