প্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন
লবঙ্গ একটি ছোট মসলা কিন্তু এর উপকারিতা অনেক, প্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন এবং আপনার শরীরে কি কি চমৎকার পরিবর্তন আসবে ,আমরা আজকে এ পোষ্টের মাধ্যমে জানবো। লবঙ্গ অনেক গুণ কিভাবে খেলে আপনি লবঙ্গ উপকারিতা পাবেন সে সম্পর্কে আমরা জানবো এবং কিছু চমৎকার ইনফরমেশন দিব।
প্রতিদিন লবঙ্গ কিভাবে খাবেন এবং কতটুকু খাবেন খালি পেটে খাওয়া ভালো হবে কি
না এরকম নানা প্রশ্ন থাকে, এবং কারা কারা এ লবঙ্গ খেতে পারবে এবং কাদের জন্য এটা
বেশি ভালো কাজ করবে এই সকল প্রশ্নের কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে এই পোস্টের
মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।
পেজ সূচিপত্রঃপ্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন
- প্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন
- হজম শক্তি ভালো রাখতে লবঙ্গ ভূমিকা
- লবঙ্গ মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে
- লবঙ্গ শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষায় সহায়ক
- ত্বকের যত্নে লবঙ্গের ভূমিকা কি
- লবঙ্গ খেলে যে সমস্যাগুলো হতে পারে
- লিভারের জন্য লবঙ্গ কতটা কার্যকর
- উপসংহারঃপ্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন
প্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন
লবঙ্গকে সাধারণত আমরা মসলা হিসেবে জানি, কিন্তু এই মসলার অসাধারণ গুন আছে,
আপনি যদি নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনার শরীরে কিছু
ইতিবাচক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। লবঙ্গে প্রচুর পরিমাণ ভিটামিন
,মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ থেকে
আপনাকে রক্ষা করবে। প্রতিদিন অন্তত এক থেকে দুইটা লবঙ্গ খেতে পারেন, সেটা আপনি
পানির সাথে সারারাত ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। আবার আপনি লবঙ্গ
চিবিয়েও খেতে পারে।
আমাদেরও অনেকের হজমের সমস্যা হয়, এই সমস্যার সমাধানে লবঙ্গ অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লবঙ্গ হজম শক্তির প্রক্রিয়া উন্নত করে, এবং
গ্যাস বা এসিডিটির যে সমস্যা হয় সেটা সমাধানের কাজ করে। মুখের
দুর্গন্ধ কমাতে, এবং দাঁতের ব্যথা দূর করতে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। লবঙ্গে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আপনার রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে,
লবঙ্গে নিয়ে যার শরীরে ইন্সুলেনের মত কাজ করে থাকে। হাড় ও কোলেস্টেরল
ভালো রাখার ক্ষেত্রেও লবঙ্গ অত্যন্ত উপকারী। তবে অতিরিক্ত খাওয়া শরীরের
জন্য ক্ষতিকারক হতে পারে। অতিরিক্ত লবঙ্গ খাওয়ার ফলে আপনার মুখে এবং পেটে
জ্বালাপোড়া করতে পারে। তাই সঠিক নিয়মে লবঙ্গ খেলে বিভিন্ন উপকার
পাবেন। তবে বেশি লবঙ্গ বেশি না খাওয়াই ভালো।
হজম শক্তি ভালো রাখতে লবঙ্গ ভূমিকা
হজম শক্তি ভালো রাখতে এবং পেটের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, লবঙ্গ
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। আয়ুর্বেদিক ও ঘরোয়া চিকিৎসায়
লবঙ্গ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। লবঙ্গ খাওয়ার ফলে হজমকারি
এনজাইম নামক রসের নিঃসরণ বাড়িয়ে দেয় যার ফলে খাবার দ্রুত হজম হয়। গ্যাস
ও পেট ফাঁপা দূর করতে লবঙ্গের ভূমিকা অন্যতম, অনেক সময় আমাদের ভারী খাবারের ফলে
পেট ফাঁপা ও ফোলা ভাব অনুভূত হয়।
আপনি লবঙ্গ খেলে এই সমস্যার সমাধান হবে। নিয়মিত লবঙ্গ খাওয়ার ফলে অতিরিক্ত
অ্যাসিড উৎপাদন কমে আসে ,যার ফলে বদহজম ও বুক জ্বালা পোড়ার সমস্যা এগুলো
থেকে অনেক অংশে রেহাই পাওয়া যায়। লবঙ্গে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি
ব্যাকটেরিয়াল থাকে যার ফলে আমাদের পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো ধ্বংস
করে। আবার কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা ও দূর করতে লবঙ্গ সাহায্য করে। আপনার যদি বমি
বমি ভাব হয় সেক্ষেত্রে আপনি মুখে লবঙ্গ দিলে এ সমস্যার সমাধান হবে।
লবঙ্গ মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে
লবঙ্গ মুখে দুর্গন্ধ কমাতে দারুন ভাবে সাহায্য করে থাকে। লবঙ্গে ইউজিনল নামক
একটি উপাদান থাকে, এই উপাদানটির জন্য আপনার মুখের ভেতরে এর
ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। যার ফলে একটা সতেজ নিঃশ্বাসের অনুভূত হয়।
গোটা লবঙ্গ মুখে দিয়ে হালকা করে কামড় দিয়ে চুষে খাওয়ায় ভালো ফল
পাওয়া যায়। আবার আপনি এক গ্লাস গরম পানিতে কয়েকটা লবঙ্গ দিয়ে, সেই পানি
ফুটিয়ে নিন, পানি ঠান্ডা হয়ে গেলে, কুলকুচি করে করে নিলে এটি একটি প্রাকৃতিক
মাউথ ওয়াশ হিসাবেও কাজ করে।
তবে আপনি সব সময় গোটা লবঙ্গ ব্যবহার করার চেষ্টা করবেন। অতিরিক্ত লবঙ্গ গুড়ো বা
সরাসরি লবঙ্গের তেল ব্যবহার করবেন না। লবঙ্গ অত্যন্ত তীব্র হওয়ায় আপনার
মুখ বা মাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লবঙ্গ একটি সাময়িক
সমাধান স্থায়ী সমাধান এর জন্য আপনাকে প্রতিদিন দিনে দুইবার ব্রাশ করা
অত্যন্ত প্রয়োজন। আর অবশ্যই বেশি সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
চলতে হবে।
লবঙ্গ শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষায় সহায়ক
লবঙ্গ শরীলের অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। লবঙ্গে প্রচুর
পরিমাণে ইউজেনল নামক এন্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ক্ষতিকারক মুক্ত কণা
বা ফ্রী র্যাডিকাল, বিরুদ্ধে কাজ করে। লবঙ্গ শরীরের ড্যামেজ কোষ গুলো
মেরামত করতে সাহায্য করে এবং অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। আপনি নিয়মিত
লবঙ্গ খেলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেক অংশ কমে আসে আবার ডায়াবেটিস থেকেও
রক্ষা দেবে। লবঙ্গ কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুকেও কমায়।
লিভারের সুরক্ষাতেও লবঙ্গ অন্যতম ভূমিকা পালন করে। লবঙ্গ আপনার বাতের ব্যথা এবং
পেশির ক্লান্তি এই জাতীয় সমস্যা থেকেও আপনাকে একটা ভালো সমাধান দিবে। প্রতিদিন
সকালে অন্তত দুইটা থেকে তিনটা লবঙ্গ খাওয়া আপনার শরীরের জন্য নিরাপদ। আবার আপনি
খালি পেটেও খেতে পারবেন। তবে লবঙ্গ রক্ত পাতলা করার কাজ করে থাকে।
ত্বকের যত্নে লবঙ্গের ভূমিকা কি
ত্বকের যত্নে লবঙ্গের অনেক ভূমিকা রয়েছে, লবঙ্গে আছে প্রচুর পরিমাণে
অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টি ইনফ্লামেটরি, বিশেষ করে এগুলো যাদের ব্রণের
সমস্যা রয়েছে, এই উপাদানগুলো গুণে এই জাতীয় সমাধানে খুব ভালো কাজ করে।
আমরা জানি লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল , ব্রণের সৃষ্টিকারী
ব্যাকটেরিয়া বিরুদ্ধে সরাসরি কাজ করে। আপনি যেভাবে লবঙ্গ ব্যবহার করে ব্রণের
সমস্যার সমাধান করবে তা হলো দুটি লবঙ্গ ভালো করে বেটে নিন তারপর মিশ্রণটিতে
মধু মিশিয়ে নিন। মিশ্রণটি শুধুমাত্র ব্রণের উপরে দিয়ে লাগিয়ে রাখুন কমপক্ষে ১০
মিনিট তারপর ধুয়ে ফেলুন।
ত্বকের বার্ধক্য ও বলিরেখা রোধ করতেও লবঙ্গ অত্যন্ত উপকারী। এটি ত্বকের
কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে ত্বকের ঝুলে যাওয়া থেকে রক্ষা করে। এর জন্য
আপনি লবঙ্গের প্যাক তৈরি করতে পারেন যা লাগবে এক চামচ লবঙ্গ গুড়া মধু ও
কয়েকফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে এটি মুখে দিয়ে তারপর পানি দিয়ে
ধুয়ে ফেলুন। যদি আপনার স্ক্রিনে অ্যালার্জি টাইপের কোন সমস্যা থাকে
সেক্ষেত্রে ফেসপ্যাক ব্যবহার না করাই ভালো ।
দাগ ছোপ দূর করতেও এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। এটি আপনি প্রাকৃতিক টোনার হিসাবে ও ব্যবহার করতে পারবেন। তার
জন্য আপনাকে চার থেকে পাঁচটা লবঙ্গ পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা হলে মুখে
স্প্রে করে নিতে পারে। বেশি সমস্যা হলে অবশ্যই ভালো ডার্মাটোলজিস্ট এর পরামর্শ
দিতে হবে।
লবঙ্গ খেলে যে সমস্যাগুলো হতে পারে
লবঙ্গ অতিরিক্ত খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর । আমরা অনেক সময় মনে করি
লবঙ্গ বেশি খেলে মনে হয় ভালো কিছু হবে, কিন্তু কোন কিছুই অতিরিক্ত শরীরের
জন্য ভালো নয়। লবঙ্গ বেশি খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, আপনার শরীরে
হতে পারে রক্ত জমাট বাধা ও রক্তপাতের ঝুঁকি, বেড়ে যেতে পারে। লবঙ্গ
রক্ত পাতলা করারও কাজ করে থাকে। তাই যাদের এই সমস্যাগুলো আছে তাদের লবঙ্গ না
খাওয়াই ভাল। অতিমাত্রায় লবঙ্গ খাওয়ার ফলে লিভারের ক্ষতি করতে পারে। অনেক সময়
এটি লিভারের কার্যক্ষমতা ও নষ্ট করতে পারে।
লবঙ্গ রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীদের জন্য
উপকারী কিন্তু যেসব ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নিচ্ছেন তারা
লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ লবঙ্গ রক্তের শর্করার মাত্রা
বিপদজনকভাবে কমিয়ে দেয়। তাই এক্ষেত্রে সচেতন থাকাই ভাল। যাদের অ্যালার্জি
এবং শ্বাসকষ্টের সমস্যা আছে তারা লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকবেন। ত্বকের রেশ
চুলকানি, মুখ ও গলা ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে।
লিভারের জন্য লবঙ্গ কতটা কার্যকর
লবঙ্গ লিভারের জন্য যেমন উপকারও আছে ,তেমনি আবার সমস্যা হতে পারে। আপনি যদি
পরিমাণ মতো খান তাহলে এটি ভালো ফল পাবেন। আবার অতিমাত্রায় লবঙ্গ খেলে এটি
লিভারের জন্য ক্ষতিকর। এটি লিভারের বিভিন্ন ক্ষতি করে থাকে, আপনার আগে থেকে
যদি লিভারের সমস্যা হয়ে থাকে যেমন সিরোসিস, জন্ডিস , হেপাটাইটিস এই জাতীয়
সমস্যা হয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া লবঙ্গ খাওয়া একদমই উচিত
নয়।
লবঙ্গ ফ্যাটি লিভার সমস্যা ভালো কাজ করে, আবার লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর টক্সিন
বের করে দিতে সাহায্য করে। এক গ্লাস কুসুম পানিতে এক থেকে দুটি লবঙ্গ ভিজিয়ে
রেখে সেই পানি খেতে পারে এতে ভালো ফল পাওয়া যায়।
উপসংহারঃপ্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন
প্রতিদিন লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন, সেই নিয়ে কিছুই তথ্য আপনাদের সাথে আমি এ
পোষ্টের মাধ্যমে শেয়ার করলাম। লবঙ্গর বিভিন্ন উপকারিতা। আবার অতিরিক্ত
লবঙ্গ খেলে কি কি সমস্যা হতে পারে। কারা লবঙ্গ খেতে পারবে বা কারা পারবে না এই
সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। লবঙ্গ উপকারী মসলা হলেও প্রতিদিন এটি
খাওয়া নিরাপদ নাও হতে পারে ,তবে প্রতিনিয়ত কোন কিছু খাওয়ার আগে অবশ্যই
ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url