রঙিন কাপড়ের দাগ তোলার উপায়
রঙিন কাপড়ের দাগ লাগলে, সেটি তোলার কিছু সহজ উপায়, আমরা আজকে জানার চেষ্টা করব। রঙিন কাপড়ের ঘরোয়া পদ্ধতিতে, যে কোন দাগ সহজে আপনি তুলতে এবং পরিষ্কার করতে পারবেন কাপড়ের কোন ক্ষতি ছাড়া। তবে সে ক্ষেত্রে অবশ্যই কি ধরনের কাপড় আপনার সেটা খেয়াল রাখতে হবে।
আমার এই পোষ্টের মাধ্যমে, আমি আপনাদেরকে সামান্য কিছু তথ্য দিব, আপনারা কিভাবে
এবং কি উপাদান ব্যবহার করে, ঘরোয়া পদ্ধতিতে রঙিন কাপড়ের যে কোন দাগ তুলতে
পারেন। আপনার কাপড়ের কোন ক্ষতি ছাড়া এবং রং ঠিক রেখে দাগ মুক্ত রাখার কিছু
টিপ এই পোস্টে আলোচনা করব।
পেট সূচিপত্রঃ রঙিন কাপড়ের দাগ তোলার উপায়
- রঙিন কাপড়ের দাগ তোলার উপায়
- ঘরোয়া উপায়ে কিভাবে রঙিন কাপড়ের দাগ তুলবেন
- রঙ্গিন কাপড় থেকে তেল ও চর্বির দাগ কিভাবে তুলবেন
- চা ও কফির এর দাগ তোলার সহজ উপায়
- মসলার দাগ তোলার ঘরোয়া পদ্ধতি
- রঙিন কাপড়ের কালির দাগ তোলার সহজ ঘরোয়া উপায়
- রঙিন কাপড়ের দাগ তোলার জন্য ভিনেগার কতটা কার্যকর
- বেকিং সোডা ব্যবহার করে দাগ তোলার সহজ উপায়
- ঘরোয়া যে পদ্ধতি ব্যবহার করে পুরনো জেদি দাগ তুলতে পারেন
- উপসংহারঃরঙিন কাপড়ের দাগ তোলার উপায়
রঙিন কাপড়ের দাগ তোলার উপায়
রঙিন কাপড়ের দাগ লাগলে সেটি আপনি ঘরোয়া পদ্ধতিতে সহজে তুলতে পারবেন।তবে
কাপড়টি কি ধরনের সেটা আগে জানা সব থেকে বড় প্রয়োজন। যেমন সুতি না সিল্ক
নাকি জর্জেট। আর কি ধরনের দাগ কাপড়টিতে লেগেছে সেটিও ভালো করে আগে বুঝতে
হবে। তেল ও তরকারি বা ঝোলের দাগ এক্ষেত্রে আলাদাভাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে।
চা বা কফির দাগ লাগলে সে ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা আপনাকে অবলম্বন করতে হবে।
কলমের কালির দাগ বা ঘামের দাগ এইসবের ক্ষেত্রে কাপড়ের ধরন অনুযায়ী দাগ তোলার
জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তবে সাধারণত আমরা ব্লিচিং পাউডার এবং অতিরিক্ত গরম পানি ব্যবহার করে থাকি যেটা
কাপড়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনার কাপড়ে ধরন বোঝে আপনাকে ঘরোয়া এবং
কিছু উপাদান ব্যবহার করে আপনি খুব সহজেই দাগ তুলতে পারবেন। যেমন বেকিং সোডা
,তরল ডিটারজেন্ট, কর্নফ্লাওয়ার ,লেবুর রস ,শ্যাম্পু, হ্যান্ড স্যানিটাইজার
ইত্যাদি এইসব ঘরোয়া উপাদান দিয়ে আপনি আপনার রঙিন কাপড়ের যে কোন দাগ সহজে এবং
নিরাপদে পরিষ্কার করতে পারবেন। তবে অবশ্যই কাপড় ভেদে কিছু সতর্কতা অবলম্বন
করতে হবে কাপড় অতিরিক্ত ঘষবেন না বেশি গরম পানি এবংকরা ব্লিচ বর্জন করতে
হবে এবং অবশ্যই ফেব্রিক কেয়ার লেভেল চেক করতে হবে।
ঘরোয়া উপায়ে কিভাবে রঙিন কাপড়ের দাগ তুলবেন
রঙিন কাপড়ের দাগ তোলার জন্য সবথেকে নিরাপদ হচ্ছে ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি
অবলম্বন করে আপনি কাপড় নষ্ট না করে সহজে দাগ তুলতে পারবেন। চা কফি ও হলুদের
দাগের ক্ষেত্রে যা করবেন, আপনার যে স্থানে কাপড়ের দাগ লেগেছে
সেখানে সামান্য লেবুর রস চিপে সেখানে লাগিয়ে দিন। তারপর সেই জায়গাতে
কিছুটা লবণ ছড়িয়ে দিন এবং আলতো ভাবে ১০ থেকে ১৫ মিনিট হালকা করে ঘষে
নিন। এরপর ঠান্ডা পানিতে ডিটারজেন্ট দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন ।লেবুতে
প্রাকৃতিক অ্যাসিড কাপড়ের কোন ক্ষতি ছাড়া দাগ হালকা করতে সাহায্য করে
তেল ও চর্বি জাতীয় দাগের ক্ষেত্রে আপনি লিকুইড ডিশওয়াশ এবং বেকিং সোডা ব্যবহার
করতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে । প্রথমে কাপড়ের তেল বা তরকারির ঝোলের
তেলতেলে ভাবটি কমাতে হবে। তার জন্য আপনি টিস্যু ব্যবহার করতে পারেন। টিস্যু দিয়ে
চেপে চেপে শুষে নিতে হবে। তারপরে আপনার আপনার বাসার থালা-বাসন
মাজার লিকুইড সাবান ও বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এই
পেজটি আপনার কাপড়েরদাগের জায়গায় লাগিয়ে একটি নরম টুথব্রাশ দিয়ে
হালকা ভাবে পাঁচ থেকে দশ মিনিট ঘসে নিন তারপরে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন
এতে আপনার কাপড় ক্ষতি ছাড়াই দাগ হালকা হবে।
আবার আপনি ঘামের দাগ ও দুরর্গন্ধ দূর করতে, সাদা ভিনেগার ব্যবহার করতে পারে
সেজন্য আপনাকে দাগ লাগাস্থানে ভিনেগার ও পানি একসাথে মিশিয়ে সেখানে
স্প্রে করে ২০ মিনিট রেখে দিন তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। আবার
সদ্য দাগ লাগার তেলের জায়গায় তেল কম পাউডার বা কনফ্লাওয়ার লাগিয়ে ১০ থেকে ১৫
মিনিট রেখে দিন তারপরে ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে দাগ হালকা হয়ে আসবে। কলমের
কালির দাগ বা কাঁদার দাগের ক্ষেত্রে আপনি টুথপেস্ট ইউজ করতে পারেন।
রঙ্গিন কাপড় থেকে তেল ও চর্বির দাগ কিভাবে তুলবেন
রঙিন কাপড় থেকে তেল ও চর্বির দাগ তোলার জন্য আপনি কিছু হওয়া
পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন ডিশ ওয়াশিং লিকুইড যেটা নিয়ে আপনারা
থালা-বাসন মাজেন, কাপড়ের যে অংশে দাগ লেগেছে সেই অংশে ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে
হালকা ভাবে ঘষে নিন, দশ মিনিটের মত রেখে দিন। তারপরে হালকা কুসুম গরম পানি বা
স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েও ধুয়ে ফেলতে পারেন এতে দাগ অনেকটা হালকা হয়ে
টেলকাম পাউডার বা কনফ্লাওয়ার ব্যবহার করেও আপনি কাপড়ের তেল চর্বির দাগ তুলতে
পারেন।
তার জন্য আপনি যা করবেন সামান্য পরিমাণ পাউডার এবং বা কনফ্লাওয়ার দাগের জায়গায়
ছিটিয়ে দেন এতে তে শুষে নিবে তারপরে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং ব্রাশ
দিয়ে ঝেড়ে ফেলে দিন তারপর ভালো করে কাপড়টি ধুয়ে নিন । বেকিং সোডা দিয়েও
আপনারা রঙিন কাপড়ের দাগ তুলতে পারবেন, তার জন্য বেকিং সোডার সাথে সামান্য
পানি মিশিয়ে সেই পেস্ট তৈরি করে কাপড়ের উপর লাগিয়ে রাখুন প্রায় ৩০
থেকে ৩৫ মিনিট তারপরে ধুয়ে ফেলুন এইভাবে আপনি তেল চর্বির দাগ ঘরোয়া পদ্ধতিতে
কাপড় মান নষ্ট না করে তুলতে পারবেন।
চা ও কফির এর দাগ তোলার সহজ উপায়
আপনার রঙিন কাপড়ের চা বা কফির দাগ লাগলে আপনি খুব সহজে ঘরোয়া উপায়ে দাগ তুলতে
পারবে পারবেন। তার জন্য আপনাকে যা যা করতে , দাগ লাগা অংশটির পিছন দিক করে কুসুম
গরম পানি দিয়ে আগে ভালো করে ভিজিয়ে নিন তারপরে লিকুইড ডিটারজেন্ট বা সাবান
লাগিয়ে হালকা করে ঘোষে নিন দেখবেন না হালকা হয়ে যাবে। আপনি আরো যা করতে
পারেন এক চামচ সাদা ভিনেগার ও কয়েক ফোঁটা পানি মিশিয়ে ১০ মিনিটের মতো
দাগের জায়গাটি ভিজিয়ে রাখুন।
আরো পড়ুনঃওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম
তারপরে স্বাভাবিক পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন দেখবেন দাগ অনেক অংশে চলে
গেছে। এতে আপনার কাপড়ও নিরাপদ থাকবে। দাগ তোলার জন্য বেকিং সোডা অন্যতম ,দাগের
জায়গায় বেকিং সোডা ছিটিয়ে দিন তারপর সেটি কিছুক্ষণ রেখে দিন এর ভেতরের
আদ্রতা দাগ শুষে নিবে কিছুক্ষণ পর ঘোষে তুলে ফেলুন। আপনার যদি দাগ তোলার মত সময়
না থাকে তাহলে দাগের জায়গায় লবণ দিয়ে কিছুক্ষণ চেপে রাখুন তাহলে দাগ টি অন্য
জায়গায় ছড়াবে না এবং তারপরে সেটি সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
মসলার দাগ তোলার ঘরোয়া পদ্ধতি
রঙিন কাপড়ে অনেক সময় বিভিন্ন রকমের মসলার দাগ লেগে যায়, তো সে ক্ষেত্রে আপনার
ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই দাগগুলো তুলবেন তার কিছু তথ্য আমি এখানে
দেব। মসলার দাগ তোলার জন্য আপনারা দাগ লাগাস্থানে লেবুর রস লাগিয়ে রোদে
রেখে দিন এতে কাপড়টি শুকিয়ে যাবে এবং লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে
যার ফলে হলুদের দাগ উঠে যাবে। আবার ডিশওয়াশিং লিকুইড ও সাবান দিয়ে
কাপড়ে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন তারপর সেটি ধুয়ে ফেলুন দেখবেন তেল
চর্বির দাগ উঠে যাবে।
হোয়াইট ভিনেগার সাথে কয়েক ফোঁটা তরল সাবান বা লিকুইড ডিটারজেন্ট
মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।এতে
আপনার রঙিন কাপড় ভালো থাকবে মসলার দাগ হালকা হয়ে যাবে। আবার বেকিং সোডা লাগিয়ে
আপনারা দাগ তুলতে পারেন তার জন্য আপনাদের বেকিং সোডা নিয়ে পানি মিশিয়ে ঘন
একটা পেস্ট তৈরি করে নিতে হবে, সেটি কাপড়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে,
তারপরে শুকিয়ে এলে হালকাভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
রঙিন কাপড়ের কালির দাগ তোলার সহজ ঘরোয়া উপায়
রঙিন কাপড়ের কালির দাগ লাগলে সেটি ঘরোয়া ভাবে কিভাবে তুলবেন, করবেন তার জন্য
আপনাদেরকে যা করতে হবে দাগ লাগা অংশের নিচে একটি পরিষ্কার টিস্যু
বা পাতলা সুতি কাপড় রাখুন এর ফলে দাগ অন্যপাশে ছড়ায় পড়বে না তারপর দাগ
লাগা স্থানের পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটি তুলা বা সুতি
কাপড় দিয়ে আপনারা ওই জায়গাটির হালকাভাবে চেপে চেপে দাগটি শুষে নিন। এতে
আপনার কাপড়টি নষ্ট হবেনা ও কালির দাগ চলে যাবে। আপনার বাসায় যদি হেয়ার স্প্রে
থাকে সেই হেয়ার স্প্রে ব্যবহার করেও আপনি রঙিন কাপড়ের কালির দাগ তুলতে
পারবেন।
আরো পড়ুনঃপুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার
তার জন্য আপনাকে যা করতে হবে দাগ লাগা স্থানে হেয়ার স্প্রে লাগিয়ে, এক
থেকে দুই মিনিট অপেক্ষা করুন দেখবেন কালি গিলতে সুরু করবে, তারপরে টিস্যু দিয়ে
ভালো করে জায়গাটি মুছে নিন এবং পরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। আবার আপনারা
সাদা ভিনেগার এবং কর্নফ্লাওয়ার এর পেস্ট তৈরি করেও সে পেস্ট কি দাগ লাগা
জায়গায় লাগিয়ে রাখুন পেস্টটি শুকিয়ে আসলে হালকা ভাবে ঘোষে তুলে ফেলুন পরে
ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন দাগ উঠে গেছে। আপনার কাপড়ে কালির দাগ টি
যদি নতুন হয়ে থাকে তাহলে দাগ লাগাসস্থানে তরল ডিটারজেন্ট বা ডিসওয়াশিং লিকুইড
দাগের জায়গায় ,লাগিয়ে রাখুন পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা
কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন দাগ উঠে যাবে।
রঙিন কাপড়ের দাগ তোলার জন্য ভিনেগার কতটা কার্যকর
রঙিন কাপড়ের দাগ তোলার জন্য ঘরোয়া পদ্ধতি হিসেবে ভিনেগার অত্যন্ত কার্যকর। এটি
একটি মৃদু এসিড যার ফলে আপনার কাপড়ের মূল রং এবং ফাইবার নষ্ট না করে দাগ
পরিষ্কার করে থাকে। এটি আপনার ব্লিচ বা কড়া কেমিক্যাল এর মত আপনার কাপড়ের রং
নষ্ট করতে দেয় না বরং ভিনেগারে পরিষ্কার করলে আপনার কাপড়ের রং এবং উজ্জ্বলতা
বজায় থাকে। তেল বা মসলার দাগের ক্ষেত্রে ভিনেগার ও তরল সাবান মিশ্রিত করে দাগের
জায়গায় লাগিয়ে দিলে ভালো কাজ করে থাকে।
চা কফির দাগ দূর করার ক্ষেত্রেও ভিনেগার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে
থাকে। কালির দাগ তোলার ক্ষেত্রেও ভিনেগার অত্যন্ত কার্যকর। ভিনেগারের সাথে
কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে সেটা দাগের জায়গায় লাগালে দাগ ছড়িয়ে
পড়বে না এবং দাগ হালকা হতে সাহায্য করে। আবার দাগ তোলার পাশাপাশি এটি আপনার
কাপড়ের যে কোন দুর্গন্ধ দূর করতে এবং কাপড়কে নরম রাখতেও সাহায্য করে। তবে রঙিন
কাপড়ের ক্ষেত্রে ভিনেগার ব্যবহারের সময় সমপরিমাণ পানির সাথে ভিনেগার মেশাতে
হবে।
বেকিং সোডা ব্যবহার করে দাগ তোলার সহজ উপায়
বেকিং সোডা ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার রঙিন কাপড়ের দাগ তুলবেন
জেনে নিন তার কিছু পদ্ধতি। তেল বা চর্বের দাগ তোলার ক্ষেত্রে তিন ভাগের
মত বেকিং সোডা নিতে হবে তার একভাগ পানি মিশাতে হবে এবং ঘন একটি পেস্ট
তৈরি করতে হবে। এই পেস্টটি দাগ লাগা স্থানে লাগিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে
হালকা ভাবে ব্রাশ বা আঙ্গুল দিয়ে ঘষে তুলে নিতে হবে তিরিশ মিনিট পর পানি দিয়ে
ধুয়ে ফেলুন দাগ হালকা হয়ে যাবে। চা বা কফি ও জুসের ক্ষেত্রে দাগ লাগাস্থানে
বেকিং সোডা দিয়ে রেখে দিন শুকিয়ে এলে পাউডারটি ছেড়ে ফেলে দিন।
তারপরে সাবান দিয়ে বা ডিটারজেন্ট নিয়ে ভালো মতো করে ধুয়ে ফেলুন। হলুদের দাগ বা
মসলার দাগের ক্ষেত্রে বেকিং সোডার সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ফেনা তৈরি করুন,
সেটি আপনার মসলার দাগের জায়গায় রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ডিটারজেন্ট
দিয়ে ভালোমতো করে ধুয়ে ফেলুন দেখবেন দাগ উঠে গেছে। বেকিং সোডা শুধু দাগ
তোলার জন্য নয় এটি আপনার কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে এবং কাপড়ের দুর্গন্ধ
দূর করতেও সাহায্য করে। তার জন্য আপনাকে যা করতে হবে কাপড় ধোয়ার সময়
ডেটারজেন্ট এর সাথে আধা কাপ বেকিং সোডা মিশিয়ে দিন। তবে সিল্ক ও কসমি কাপড়ের
ব্রেকিং সোডা সরাসরি ব্যবহার করা থেকে বিরত থাকবেন কারণ এতে কাপড় খসখসে হয়ে
যাওয়ার সম্ভাবনা থাকে।
ঘরোয়া যে পদ্ধতি ব্যবহার করে পুরনো জেদি দাগ তুলতে পারেন
ঘরোয়া যেসব পদ্ধতি ব্যবহার করে আমাদের কাপড়ের পুরনো ও যদি দাগগুলো যেভাবে
তুলতে পারবেন তার জন্য যা করতে হবে। এক চামচ সাদা ভিনেগার এবং এক চামচ
লিকুইড ডিশ ওয়াশিং নিয়ে এক কাপের মতোকুসুম গরম পানিতে মেশান এ
মিশ্রণটির দাগ লাগা স্থানে৩০মিনিট ভিজিয়ে রাখুন তারপরে ব্রাশ দিয়ে হালকা ভাবে
ঘষে নেই দেখবেন দাগ হালকা হয়ে গেছে। বেকিং সোডা ও লেবুর রসের পেস্ট তৈরি করে
পুরনো দাগের জায়গায় লাগিয়ে রেখে দিন তারপর শুকিয়ে এলে ঘোষে ঠান্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলুন।
আবার হ্যান্ড স্যানিটাইজার দিয়েও আপনার পুরনো কলমের কালি বা যে কোন রং এর দাগ
তুলতে পারেন, তার জন্য দাগের জায়গায় পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার
দিয়ে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিট। তারপরে তুলা দিয়ে চেপে চেপে ভেতরের কালির
কণাগুলো শুষে নিন দেখবেন দাগ হালকা হয়ে গেছে। দাগ তোলার পর কাপড়টি ধুয়ে
নেওয়ার আগে সরাসরি আয়রন করবেন না বা করা রোদে শুকাতে দিবেন না। অনেক সময় পুরনো
দাগ হওয়াতে দাগ প্রথমবার নাও উঠতে পারে সে ক্ষেত্রে কাপড়টি শুকানোর
আগে আবার আগের পদ্ধতিতে দাগ তোলার চেষ্টা করুন।
উপসংহারঃরঙিন কাপড়ের দাগ তোলার উপায়
রঙিন কাপড়ের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দাগ তুলবেন তা নিয়ে বিভিন্ন ইনফরমেশন আমি
আপনাদেরকে পোস্টে দাওয়াত চেষ্টা করেছি। তবে এটি একটি পদ্ধতি মাত্র এখানে
যে শতভাগ আপনার কাজ হবে এমন কোন কথা নেই। কারণ অনেক সময় পুরনো ও যদি
দাগ তোলা কঠিন হয়ে যায়। আর ঘরোয়া পদ্ধতিতে দাগ তোলার ক্ষেত্রে অবশ্যই আপনার
কাপড়ের ট্যাগের ফেব্রিকের ধরন কিভাবে পরিষ্কার করতে হবে সব ভালো মতো করে জেনে
নিতে হবে। কারণ কাপড়ের ধরন অনুযায়ী আপনাকে এ পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে। এর
মাধ্যমে আপনার কাপড় গুলো দাগও উঠবে এবং ভালো থাকবে।

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url