কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম ও সময়

 কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম ও সময়, আমরা আজকে এ পোস্টের মাধ্যমে জানার চেষ্টা করব, কালোজিরা ছোট কালো দানা তিনকোনা বিশিষ্ট  বীজ যুক্ত উদ্ভিদ। কালোজিরা খেলে কি কি উপকার পাবেন এবং এর খাওয়ার সঠিক নিয়ম এবং এবং যাদের কালোজিরা খেলে সমস্যা হতে পারে সে জানার চেষ্টা করব।

কালোজিরা-খাওয়ার-সঠিক-নিয়ম-ও-সময়

কালোজির আর পুষ্টিগণ এর প্রধান উপাদান এবং কি কি উপকার আপনি পাবেন। এটি খাওয়ার সঠিক নিয়ম এবং কোন সময় কালোজিরা খাওয়া উচিত। এবং এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে বিভিন্ন ইনফরমেশন আমি আপনাদেরকে আমার এই পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।

পেজ সূচিপত্রঃকালোজিরা খাওয়ার সঠিক নিয়ম ও সময়

কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম ও সময় 

কালো জিরা খাওয়ার কোন নির্দিষ্ট সময় নেই, আপনি আপনার প্রয়োজন মতো যখন  মনে কালোজিরা হয় খেতে পারবেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি সকালে খালি পেটে খেতে পারেন। আবার অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগেও কালোজিরা খেয়ে থাকেন। আপনি যদি সকালে খালি পেটে কালোজিরা খেতে পারেন, তাহলে আপনি যে উপকার গুলো পাবেন, আপনার হজম ক্ষমতা উন্নত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। তবে আপনাকে সকালেই খেতে হবে এমন কোন নিয়ম নেই, 

আপনি চাইলে দুপুরে ভর্তা করে ভাতের সাথে খেতে পারেন।  একজন সুস্থ মানুষ প্রতিদিন যে পরিমাণ কালোজিরা খেতে পারে তা হল একটি সাধারণ চা-চামচের চার ভাগের এক ভাগ,প্রায় দুই থেকে তিন গ্রামের মতো  খাওয়ায় যথেষ্ট। আপনি চাইলে মধুর সাথে মিশিয়ে কালোজিরা খেতে পারেন ।এই নিয়মে খাওয়া সবাই বেশি পছন্দ করে থাকে। আবার আপনি চাইলে এক গ্লাস পানিতে কিছু পরিমাণ কালোজিরা দিয়ে সারারাত ভিজিয়ে রেখে সকালে সে পানি ছেকে খেয়ে নিতে পারেন বা চাইলে কালোজিরা সহ আপনি সে পানি খেতে পারে। আবার আপনি শুধু কালোজিরা চিবিয়েও খেতে পারেন। আপনি চাইলে কালোজিরার তেল, মধু ও গরম দুধের সাথে মিশেও খেতে পারে।

সকালে খালি পেটে কালোজিরা খেলে কি হয়

সকালে খালি পেটে কালোজিরা খাওয়া অত্যন্ত উপকার, কালোজিরা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তার সাথে আর যে উপকার গুল আপনি পাবেন তার মধ্যে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, এবং পেট ফাঁপা এবং গ্যাস দূর করতে এবং বদহজমের মত সমস্যার সমাধান করতে কালোজিরা অন্যতম। কালোজিরা ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সরাসরি কাজ করে থাকে। কালোজিরা আপনার মেটাবলিজম সিস্টেমকে উন্নতি করে যার ফলে ,আপনার খাবার হজম হতে সাহায্য করে এবং ওজন কমানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। 


নিয়মিত সকালে যদি কালিজিরা খেতে পারেন এটি আপনার উচ্চ রক্তচাপ এবং ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। সকালে কালোজিরা এবং মধু মিশিয়ে একসঙ্গে যদি খেতে পারেন তাহলে এটি আপনার স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। এটি আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে হাঁপানি ও শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে আপনি আরাম পেতে পারেন। টক ও চুলের জন্য এটি অন্যতম ভূমিকা পালন করে কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুনাগুন সম্পূর্ণ যা আপনার রক্ত পরিষ্কার করে এবং ব্রণের সমস্যার সমাধান করে ।চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করতে স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে।

প্রতিদিন কতটুকু কালোজিরা খাওয়া উচিত

কালোজিরা ভরপুর পুষ্টি সম্পন্ন উপাদান হলেও এটি বেশি পরিমাণ খাওয়া উচিত নয়। কারণ এটি প্রাকৃতিকভাবে বেশ গরম উপাদান এবং এর স্বদ ঝাঁঝালো, এটি আপনি প্রয়োজনে বেশি খেলে আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যেমন পেটে গ্যাস বৃদ্ধি পেতে পারে, বুক জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে ,আবার আপনার খাবারের হজমের সমস্যা হতে পারে। আপনার অতিরিক্ত রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।

 আবার যাদের লিভারে এবং কিডনিতে সমস্যা রয়েছে অতিরিক্ত কালোজিরা বেশি খাওয়ার ফলে, লিভার ও কিডনিতে  চাপ পড়ার পড়ার মতো সমস্যা হতে পারে। কালোজিরা আপনি চা-চামচের চার ভাগের এক ভাগ,প্রায় দুই থেকে তিন গ্রামের খাওয়া আপনার জন্য উত্তম। আপনি যদি নতুন কালিজিরা খাওয়া শুরু করে থাকেন তবে সেক্ষেত্রে অল্প করে খাওয়া শুরু করুন, এটি আপনার শরীর মানিয়ে নিলে পরে আপনি আর একটু বাড়িয়ে নিয়ে খেতে পারেন। আপনি এটি নিয়মিত সকালে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন ,আবার চিবিয়েও খেতে পারেন বা ভর্তা করে দুপুরে ভাতের সাথেও খেতে পারে।

কি কি পদ্ধতিতে আপনি কালোজিরা খেতে পারেন

কালোজিরা খাওয়ার কোন বিশেষ নিয়ম নেই, আপনি আপনার পছন্দমত খেতে পারেন। আপনি চাইলে মধু ও কালোজিরা একসাথে মিশিয়ে সেটি খেতে পারে। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এনার্জি বাড়াতে কাজ করবে। আপনি চাইলে এক গ্লাস হালকা কুসুম গরম পানির দিয়ে কালোজিরা চিবিয়ে খেতে পারে, তবে এর স্বাদ তিতা হওয়ায় এই পদ্ধতিতে খাওয়া একটু কষ্টকর। আবার আপনি চাইলে এক কাপ পানিতে কালো জিরা ফুটিয়ে চা বানিয়ে খেতে পারেন, তার জন্য আপনাকে যা করতে হবে, এক কাপ পানি কালোজিরা দিয়ে ফুটিয়ে নিয়ে সেই পানির ছেঁকে নিয়ে  সেই পানিতে মধু এবং লেবুর রস মিশিয়ে খেতে পারে, এটি আপনার ওজন কমাতেও সাহায্য করবে।


 আবার আপনি চাইলে ভর্তা বানিয়ে খেতে পারেন। কালিজিরার ভর্তা বানাবেন যেভাবে, কালিজিরা  আগে ভেজে নিতে হবে তবে বেশি ভাববেন না হালকা করে একটু ভেজে নেবেন, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কাঁচামরিচ বা শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে পাটায় বেটে বা ব্লেন্ড করে  একটি ভর্তা তৈরি করে নিন। রান্নার রান্নার ফোড়ন  হিসাবে বা মসলা হিসাবেও কালোজিরা ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ঘরোয়া বিস্কুট তৈরিতে অনেকে কালোজিরা ব্যবহার করে থাকে, আবার সিঙ্গাড়া,নিমকি এবং নান রুটি তৈরির ক্ষেত্রেও কালোজিরা ব্যবহার করা হয়। বর্তমানে বাজারেতে ঘানিতে ভাঙ্গানো কালোজিরার তেল পাওয়া যায়। যা আপনি গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন আবার আপনি চাইলে কালোজিরা তেল মধুর সাথে মিশেও খেতে পারেন।

রাতে কালোজিরা খাওয়া কি উচিত

কালোজিরা আপনাকে শুধু সকালে খালি পেটে খেতে হবে এমন কোন নিয়ম নেই আপনি এটি রাতে ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন। রাতে কালোজিরা খাওয়ার যে বিশেষ উপকার গুলো আপনি পাবেন তার মধ্যে হচ্ছে ভাল ও গভীর ঘুম হওয়া। আমাদের অনেকের রাতে ভালো ঘুম না হওয়া একটা বড় সমস্যা, আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে কালোজিরা খেয়ে থাকেন ,তবে এটি আপনার মস্তিষ্কের স্নায়ুকে শীতল করতে সাহায্য করে, আপনার মানসিক চাপ এবং দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে ।যার ফলে আপনার ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে। রাতে কালোজিরা খেলে আপনার গ্যাস্টিক গ্যাস সমস্যা সমাধান করতে সাহায্য করে, 

কারন এটি আপনার খাবারকে হজম করতে  এবং সকালে আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করে থাকে। এটি আপনার হরমোন ব্যালেন্স কে নিয়ন্ত্রণ করে এবং আপনার মেটাবলিজম সিস্টেমকে উন্নতি করে। আপনার হাঁপানি এবং শ্বাসকষ্ট ওর মত সমস্যা সমাধান করতে কালোজিরা বেশ কার্যকর। যাদের ঠান্ডা লাগার মত সমস্যা আছে তারা রাতে কালোজিরা খেলে এই সমস্যাগুলো অনায়াসে সমাধান পাবেন। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগে কালোজিরা আপনি খাবেন ।তবে এটি আপনার সুবিধামতো খেতে পারেন। আপনি চাইলে দানার পরিবর্তে কালোজিরা তেলও খেতে পারেন। তবে রাতে কালোজিরা খাওয়ার আগে অবশ্যই এক গ্লাস গরম পানি খেয়ে নেবেন এতে আপনার হজম শক্তি উন্নত করবে।

যাদের কালোজিরা খেলে সমস্যা হতে পারে

কালোজিরা অত্যন্ত ও পুষ্টি সম্পন্ন একটি উপাদান তারপরও এটি কিছু রোগের ক্ষেত্রে না খাওয়াই ভালো, তার মধ্যে যাদের উচ্চ রক্তচাপ খুব কম, কারণ কালোজিরা রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যাদের এই রকমের সমস্যা আছে তারা অবশ্যই ,কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবে। এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন, তারাও কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবে। কারণ  কালোজিরা রক্তে জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে। কোন বড় ধরনের অপারেশন বা সার্জারি রোগীরা কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবেন।


 কারণ এটি অপারেশনের সময় রক্তক্ষরণের মতো ঝুঁকি বাড়ায়। কিডনি এবং লিভার জাতীয় সমস্যায় যাদের আছে হতে  তারা অবশ্যই কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ অতিরিক্ত কালোজিরা খেলে লিভার এবং কিডনির কার্যক্রম ক্ষমতার উপর চাপ বাড়িয়ে দেয়। তবে কালোজিরা কারো কারো ক্ষেত্রে  অ্যালার্জির মতো সমস্যা হতে পারে , ত্বকে র‍্যাস বের হওয়া ,চুলকানির মত সমস্যা দেখা দিতে পারেতবে । কালোজিরা খাওয়ার আগে অবশ্যই ভালো কোন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো।

উপসংহারঃকালোজিরা খাওয়ার সঠিক নিয়ম ও সময়

কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম ও সময় নিয়ে বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে আমারে পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, কালোজিরা কে মহা ওষুধও বলা হয়ে থাকে, এটি আপনার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে শুধু নয় ,আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে, আপনার চুল পড়া কমাতে চুলের গোড়া মজবুত করতে অন্যতম ভূমিকা পালন করে থাকে। তবে সবাই কালোজিরা খেতে পারবে এমন নয়, কারা কালোজিরা খেতে পারবে না এবং খেলে কি কি সমস্যা হতে পার, এসব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আবার কালোজিরা খেলে কি কি উপকার পাবেন।তবে অবশ্যই বেশি পরিমাণ কালোজিরা খাবেন না, আর খাওয়ার আগে কোন সমস্যা যদি মনে হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url