খালি পেটে বিটরুট খাওয়ার উপকারিতা


বিটরুট কি?, খালি পেটে বিটরুট খাওয়ার উপকারিতাএবং কেন এটি আপনার খাদ্য তালিকায় রাখবেন। রক্ত স্বল্পতা কমাতে বিট রুট কতটা কার্যকর, এবং কিভাবে আপনি বিট রুত খেতে পারেন, ত্বক ও চুলের জন্য বিট  রুট কতটা উপকারী । এবং তাদের জন্য এই বিটরুট খাওয়া সম্পূর্ণ নিরাপদ এসব নিয়ে আজকের এই পোস্ট।

খালি-পেটে-বিটরুট-খাওয়ার-উপকারিতা

খালি পেটে বিটরুট খাওয়ার উপকারিতা, নিয়ে বিভিন্ন রকম তথ্য আমি আপনাদেরকে আমার এই পোষ্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন বিটরুট গুনাবলী, এবং এর পুষ্টিগুণ কি কি এটি খেলে কি কি উপকার আপনি পাবেন তা কিছু তথ্য আমি আপনাদেরকে দেব। 

পেজ সূচিপত্রঃখালি পেটে বিটরুট খাওয়ার উপকারিতা

খালি পেটে বিটরুট খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে বিটরুটের জুস খাওয়া, অত্যন্ত উপকার, কারণ এটি আপনার শরীরের পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি আপনার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে কার্যকারী ভূমিকা পালন করে থাকে। খালি পেটে বিটরুট খেলে যে উপকার গুলো আপনি পাবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, কারণ বিটরুট  নাইট্রেট নামক উপাদান থাকে, যা আপনার রক্তনালীতে শোষিত হয়ে, রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে যার ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হয়।


বিটরুটে থাকা ফাইবার যা আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সহায়ক হয়। সকালে খালি পেটে বিটরুটের জুস খেলে, এটি আপনার লিভারের ক্ষতিকর বিষাক্ত পদার্থ গুলো বের করে দিতে সাহায্য করে যা আপনার লিভারের ডিটক্সিফিকেশনের কাজ করে। আপনার শরীরের অক্সিজেনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিটরুট জুস অন্যতম কাজ করে থাকে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ক্ষেত্রেও বিটরুট অন্যতম,  এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করে।

বিটরুট কি ?এবং কেন আপনার খাদ্য তালিকায় রাখবে

বিটরুট এক ধরনের লালচে বেগুনি রঙের সবজি। এর আকৃতি অনেকটা শালগমের মতো দেখতে। বিটরুট অত্যন্ত পুষ্টি সম্পন্ন একটি সবজি ।যেটি সুপারফুড হিসাবেও পরিচিত। আপনি এটি কাচাও খেতে পারবেন আবার রান্না করেও  খেতে পারবেন। বিট রুটের স্বাদ হালকা মিষ্টি হয়ে থাকে। এটি আপনার খাদ্য তালিকায় রাখার অন্যতম কারণ হতে পারে এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক এসিড ,ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। 

যা আপনার শরীরের হিমোগ্লোবিন ও রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, আপনার হৃদপিণ্ডের সুরক্ষার ক্ষেত্রে বিটরুট কাজ করে থাকে, বিটরুটের উপাদান যেহেতু উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যার ফলে হার্ট অ্যাটাকে ঝুঁকে অনেক ক্ষেত্রে কমে আসে। এর ভেতরে থাকা উপাদান ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে। বিটরুট আছে  ডায়েটরি ফাইবার নামক উপাদান যা আপনার হজম ক্ষমতাকে উন্নত করে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং অ্যান্টি এজিং এর কাজ করে থাকে।

রক্তস্বল্পতা কমাতে বিটরুট কতটা কার্যকর

রক্তস্বল্পতা কমাতে কার্যকর ভূমিকা পালন করে থাকে, কারণ এর ভেতরের উপাদান আয়রন ও ফলিক এসিড, যা রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। বিটরুট থাকা আইরন লোহিত রক্তকণিকা পূর্ণ গঠন ও সচল করতে সাহায্য করে, এবং ফলিক এসিড নতুন রক্ত কণিকা তৈরির ক্ষেত্রে সাহায্য করে । রক্তস্বল্পতা কমাতে যেভাবে যেভাবে আপনি বিটরুট খেতে পারেন, বিটরুট ও লেবু দিয়ে জুস তৈরি করে আপনি সেই জুস খেতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে, একটি মাঝারি সাইজের বিটরুট নিয়ে সেটি ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে 


এবং আপনি চাইলে তার সাথে একটি গাজর নিতে পারেন,গাজর এবং বিটরুট একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খাওয়ার আগে এতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন , এটি আপনার শরীরের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করবে। আবার আপনি কাঁচা বিটরুট সালাদ করে খেতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে, টমেটো ও শসা বিটরুট একসাথে কুচি  করে কেটে নিতে হবে এবং তার সাথে লেবুর রস মিশিয়ে সালাদ বানিয়ে দুপুরে খাবারের সময় খেতে পারে। তবে রান্না করে খাওয়ার থেকে কাঁচা খেলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায়।

ত্বক ও চুলের যত্নে বিটরুট কত কার্যকর 

বিটরুট  ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকারী একটি উপাদান এবং এটি প্রাকৃতিক পাওয়ার হাউজ হিসেবে কাজ করে থাকে। এর উপাদান গুলোর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, পটাশিয়াম ,বেটালিনের মত উপাদান। বিটরুট জুস আপনি যদি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে ,যার ফলে আপনার স্কিন প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং গ্লো করে। বিটরুটে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকার জন্য ব্রণের জীবাণু থেকে রক্ষা করে ।যার ফলে আপনার ব্রণ হওয়ার প্রবণতা কমে আসে

আপনি যদি বিটরুট ও টমেটোর রস মিশিয়ে আপনার স্কিনে লাগাতে পারেন, তাহলে আপনার ব্রণের দাগ ও প্রিগমেন্টেশন হালকা হয়ে আসবে এবং উজ্জ্বল দেখাবে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রী রেডিকেল যা আপনার স্কিনের ঝুলে যাওয়া থেকে রক্ষা করে এবং আপনার  স্কিনের বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ডার্ক সার্কেল এবং ঠোঁটের কালো দাগ দূর করার জন্যবিটরুট অন্যতম উপাদান। তার জন্য যা করবেন বিট রুটের রস ১০ মিনিট থেকে ১৫ মিনিট আপনার চোখের আশেপাশে লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন । এভাবে রেগুলার এপ্লাই করলে দেখবেন আপনার ডার্ক সার্কেল অনেক অংশে হালকা হয়ে আসছে।এভাবে আপনি আপনার ঠোঁটের কালো দাগও দূর করতে পারবেন।

বিটরুট খাওয়া থেকে যারা বিরত থাকবেন

বিটরুট পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি হওয়ার পরেও যাদের শারীরিক এই সমস্যা আছে যেমন কিডনির পাথর, নিম্ন রক্তচাপ  বা লো পেশার ,অতিরিক্ত আয়রন, ডায়াবেটিস অধিক মাত্রায় , এবং যাদের পেটের সমস্যা এবং অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে,এই জাতীয় রোগীরা বিটরুট খাওয়া থেকে যত সম্ভব বিরত থাকবেন। যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, এইসব রোগীরা বিটরুট খেলে বিটরুটের যে উপাদান অক্সালেট  এটি পুরনো পাথর বাড়াতে এবং নতুন পাথর তৈরি করতে আরো সাহায্য করে।


 যারা লো প্রেসারের রোগী তারা অবশ্য বিটরুট খাওয়া থেকে বিরত থাকবেন কারণ বিটরুট রক্তচাপ নিয়ন্ত্রণ করে । যাতে শরীরে  আয়রন  জমে যাওয়ার মত সমস্যা আছে তারা বিটরুট খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ বিটরুট প্রচুর পরিমাণে আয়রন, কপার থাকে, এটি তাদের শরীরে ঝুকের মাত্রা বাড়িয়ে দেয়। যাদের ডায়াবেটিস পরিমান বেশি থাকে তারা বিটরুট খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ বিটরুট প্রাকৃতিক চিনিয়ে থাকে ,যায়  ইন্স্যুরেন্স এর মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে। পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা থাকলে তারা অবশ্য বিটরুট খাওয়া থেকে বিরত থাকবেন। তবে কোন কিছু খাওয়ার আগে অবশ্য ভালো কোন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো

উপসংহারঃখালি পেটে বিটরুট খাওয়ার উপকারিতা

খালি পেটে বিটরুট খাওয়া নিয়ে বিভিন্ন উপকারিতার এবং কি কি সমস্যা হতে পারে ,এবং কারা খেতে পারবে না এ জাতীয় বিভিন্ন তথ্য আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনি বিটরুট কাঁচা হিসেবেও খেতে পারবেন আবার রান্না করেও খেতে পারবেন তবে রান্না করে খাওয়ার থেকে ,কাঁচা জুস বা সালাদ করে খেলে এর উপকার আপনি বেশি পাবেন।  যাদের শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে যা আমি আমার এই পোষ্টের মাধ্যমে আলোচনা করেছি তারা অবশ্যই এই বিটরুটখাওয়া থেকে বিরত থাকবেন। তবে  বিটরুট খাওয়ার আগে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। আর যাদের বিটরুট খেলে সমস্যা হবে না তারা নিয়মিত খাদ্য তালিকায় অবশ্য বিটরুট রাখার চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url