জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে
জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে এই ধরনের প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি ।আমাদের মনেও এই ধরনের প্রশ্ন আসে জন্ম তারিখ অনুযায়ী কবে বিয়ে হবে। জ্যোতিষ শাস্ত্র জন্ম তারিখ বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিয়ের সঠিক সময় নিশ্চত করে বলতে পারে না। সঠিক সময় ,জন্ম সাল ও স্থানের প্রয়োজন হয়।
বিবাহ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই যেমন অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ
কোন ম্যারেজ ভালো হবে কোন মেরাজে সুখে থাকবে এই সকল কৌতুহল আমাদের সকলের মনেই
থাকে। আমাদের মধ্যে অনেকেই জ্যোতিষবিতে বিশ্বাস করে ,তারা জ্যোতিষীর কাছে
জিজ্ঞাসা করে কোন ম্যারেজ বেশি দীর্ঘস্থায়ী হবে অ্যারেঞ্জ ম্যারেজ
নাকি লাভ ম্যারেজ। জ্যোতিষ শাস্ত্র মতে জ্যোতিষীরা জন্ম তারিখ রাশি ও
সংখ্যাতত্ত্বের গণনা করে তাদেরকে উত্তর দিয়ে থাকেন।
পেজ সূচিপত্রঃজন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে
- জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ১
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ২
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৩
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৪
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৫
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৬
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৭
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৮
- সংখ্যা তত্ত্বে জন্ম তারিক থেকে মূলঙ্ক নির্ণয় মূলঙ্ক ৯
- জন্মতারিখ অনুযায়ী বিবাহ কবে হবে ধর্মীয় মতে কি বলে?
- জ্যোতিষ শাস্ত্রে সব গণনায় কি সঠিক?
- উপসংহারঃজন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে
জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে
জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে সংখ্যাতত্ত্ব, জ্যোতিষ শাস্ত্র অনুসারে
গণনা করে বা মূলাঙ্কের মাধ্যমে বিবাহের একটা ধারণা পেতে পারি। সংখ্যা
তত্ত্বে গণনা হয় মুলাঙ্ক ভিত্তিতে আর জ্যোতিষবিদ গণনা হয় ১২ টি রাশি।
মূলংক সাধারণত জন্ম তারিখ দিয়ে তৈরি করা হয় জন্ম তারিখের দুই সংখ্যার যোগ করে
মুলাস্ক বের করা হয় যেমন কারো জন্ম তারিখ ২৭ হলে ২+৭= ৯ এখানে ৯ হবে তার
।মুলাঙ্ক আবার কারো জন্ম তারে যদি ৫ হয় তবে তার মুলাস্ক হবে ৫।
আবার জ্যোতিষ শাস্ত্রে মতে কোষ্ঠী বিচার বা জন্ম ছক করে বিয়ের
সম্ভাব্য কাল বা সময় অনুমান করে থাকে। জন্ম কুষ্ঠী বা গ্রহ জন্ম ছকের সপ্তম ভাব
যা বিবাহ ও দাম্পত্য জীবনের নির্দেশ করে। দারা কারক ও গ্রহের অবস্থান বিচার করে
বিয়ের সম্ভাব্য সময়কাল ও বছর বের করা চেষ্টা করা হয় । অন্তদশা বা মহা দশা
শুভ সময় মিলিয়ে জ্যোতিষীরা বিবাহের সম্ভাব্য সময় অনুমান করে থাকেন।
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ১
আপনার জন্মের তারিখ যদি ১,১০,১৯,ও ২৮ মধ্যে হয়ে থাকে তাহলে আপনার
মুলাঙ্কের সংখ্যা হবে ১।
মূলাঙ্ক ১ জাতকদের স্বভাব ও ব্যক্তিত্ব অত্যন্ত শক্তিশালী আত্মবিশ্বাসী স্বাধীনচেতনা হয়ে
থাকে এই মুলাঙ্ক গ্রহাধীপতি হলো সূর্য এরা সূর্যের মতো তেজ ও নেতৃত্ব দেওয়ার
জন্মগত গুণ হয়ে থাকে। মূলাস্ক ১ যাদের সম্ভাব্য বিয়ের বয়স ২৮ থেকে
৩৫ বছর ধরা হয়। সংখ্যা তত্ত্ব অনুযায়ী মূলঙ্ক ১ জাতকদের বিবাহিত জীবন সাধারণত একনিষ্ঠ, কিছুটা অহংকার, নেতৃত্ব প্রবন,
অধিপত্যদ্বন্দ্বে পূর্ণ হয়ে থাকে।
তবে এই জাতকেরা অত্যন্ত বিশ্বস্ত এবং সঙ্গীকে পুরোপুরি সুরক্ষা দিতে ভালোবাসে
এদের অত্যন্ত দায়িত্ববোধ থাকে পরিবারে ধারণ পোষণ ও উন্নতির জন্য এরা খুব
পরিশ্রমই হয়ে থাকে। এই জাতকদের সঠিক সঙ্গী সাথে মিল হলে জীবন
প্রেমে ভরপুর থাকে।
আরো পড়ুন:এক্সট্রা ক্লাস টেবিল বানানো
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ২
আপনার জন্ম তারিখ ২,১১,২০,২৯ হয়ে থাকে তাহলে আপনার মূলাঙ্ক সংখ্যা ২।
মূলাঙ্ক ২ জাতকরা সাধারণত শান্ত প্রকৃতির স্বভাবগতভাবে অত্যন্ত সংবেদনশীল এবং
কোমল হৃদয়ের হয়ে থাকে। এরা চন্দ্রগ্রহ দ্বারা শাসিত হওয়ায় এদের আচরণে চন্দ্রের মত
স্নিগ্ধতা ও মাননশীলতা প্রকাশ পায়। এই জাতকেরা অত্যান্ত শান্ত প্রিয় হয়ে
থাকে সাধারণত ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করে। এরা অন্যের কষ্ট আবেগ খুব
দ্রুত বুঝতে পারে খুব সহানুভূতিশীল হয়।
তবে এই জাতকেরা অতিরিক্ত আবেগপ্রবণতা হয়ে থাকে সামান্য কথা খারাপ আচরণে এরা খুব
দ্রুত মনে আঘাত পায়। এদের বিবাহিত জীবন আবেগপ্রবণ শান্তিপূর্ণ হয়ে থাকে
দম্পত জীবনে মানসিক শান্তি ও নিরাপত্তা খোজে থাকেন। মূলাঙ্ক ২ সেরা জুটি
মূলাঙ্ক ১,৩,৬ জাতকদের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা খুব ভালো হয় যা জীবনে
স্থিতিশীল ও সুখময় হয়। এই জাতকের বিয়ের বয়স সাধারণত ২৯ থেকে ৪৪
বছর হয়ে থাকে।
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৩
মূলঙ্ক ৩ তাদের জন্ম তারিখ ৩,১২,২১,৩০ হয়ে থাকে। মূলঙ্ক ৩ জাতকরা অনেক আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা স্বভাবের এবং সৃজনশীল
হয়ে থাকে। বৃহস্পতি গ্রহ দ্বারা এই জাতকরা শাসিত হয়। এরা অত্যন্ত আত্মবিশ্বাসী
এবং সাহসী হয় সহজে কারো কাছে সহজে মাথা নত করতে চান না। শিল্প সৃজনশীল কাজ লেখালেখি
এদের বিশেষ দক্ষতা থাকে জ্ঞান অর্জনে এদের খুব বেশি আগ্রহী দেখা যায় এই জাতকরা মিষ্টি
স্বভাবের হয়ে থাকে খুব সহজে তারা অন্যের মন জয় করতে পারেন
আবার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এদের অনেকেই অহংকারে মনে হতে পারে। এই জাতকরা
খুব অস্থির স্বভাবের হয়ে থাকে যেকোনো কাজে তারা দ্রুত ধৈর্য হারিয়ে ফেলতে পারে।
মূলঙ্ক ৩ জাতকদের বিবাহিত জীবন অত্যন্ত সুখী দায়িত্বপূর্ণ আনন্দময়
হয়ে থাকে।দাম্পত্য জীবনে সততা বোঝাপড়া বজায় রাখেন। এদের অনেক
দায়িত্ববোধ থাকে পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল সঙ্গীদেরকে সম্মান ও
গুরুত্ব দেওয়ার পাশাপাশি সম্পর্কে সততা বজায় রাখতে পছন্দ করে। মূলঙ্ক ৩ জাতকের বিয়ের বয়স ৩০ থেকে ৩৬ বছর।
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৪
আপনার জন্ম তারিখ যে কোন মাসে ৪,১৩,২২ বা ৩১ হলে আপনার মূলঙ্ক হবে ৪।
এই জাতকরা ব্যক্তিগত জীবনে কঠোর পরিশ্রমে ও শৃঙ্খলা পূর্ণ হয়ে থাকে তাদের
বৈবাহিক জীবন সমস্যা হলেও বাস্তববাদী স্বভাবে ও দায়িত্বশীলতার জন্য
সংসার জীবন টিকে যায়। মূলঙ্ক ৪ এরা অত্যন্ত দায়িত্বশীল
স্বামী-স্ত্রীর হিসেবে এরা অত্যন্ত বাস্তববাদী এবং পরস্পরের মধ্যে বেশ ভালো বোঝাপড়া থাকে। এদের বিয়ের বয়স
সাধারণত ৩০থেকে ৩৬ বছরের মধ্যে হয়ে থাকে।
এই জাতকরা সাধারণ স্বল্পভাষী হওয়ায় মনের ভাব প্রকাশ করতে পারে না। যার
কারণে বিবাহিত জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এরা নিজেদের সম্পর্কের মধ্যে
অধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ রাখতে বেশি পছন্দ করে এই জাতকের উপযুক্ত মিল মূলাঙ্ক গুলো হচ্ছে ১,২,৭।
আরো পড়ুন:প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করুন
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৫
আপনার জন্ম তারিখ যে কোন মাসে ৫, ১৪ বা ২৩ তারিখ হয়ে থাকে তাহলে আপনার
মূলাঙ্ক হবে ৫।মূলাঙ্ক ৫ জাতকের বিবাহিত জীবন ও ব্যক্তিগত জীবন বেশ
গতিশীন ও বৈচিত্রময় হয়ে থাকে। এদের বিয়ের বয়স সাধারণত ৩০ থেকে ৩৮ বছর হয়ে
হয়ে থাকে। বুধ গ্রহের প্রভাব থাকায় এরা অত্যন্ত স্বাধীনচেতা বুদ্ধিমান হয়ে
থাকে এরা অত্যন্ত পরিবর্তনপ্রিয় নতুন অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার এরা খুব পছন্দ করে
থাকে।
এরা সাধারণত খুব মিশুক স্বভাবে হয়ে থাকে খুব দ্রুত অন্যের সাথে মিশতে পারে। তাই অন্যের সাথেযোগাযোগ ক্ষমতা তাদের অনেক বেশি। বন্ধুসুলভ হওয়ায় জীবন সঙ্গীর সাথে তাদের
বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় বিবাহিত জীবনে পারস্পারিক বোঝাপড়া কথাবাত্রা সম্পর্ক
ভালো আনন্দময় হয়। এদের মধ্যে দ্রুত পরিবর্তন চাওয়ার স্বভাবের জন্য সম্পর্কে
কখনো কখনো সমস্যার সৃষ্টি হয়। এই জাতকের উপযুক্ত জুটি
মূলাঙ্ক ১,৩।
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৬
মূলাঙ্ক ৬ এর অধিকারীরা সাধারণত যে কোন মাসের ৬,১৫ বা ২৪ তারিখে জন্ম তারিখ
হয়ে থাকে। এদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় ভালোবাসা পূর্ণ স্বভাব এবং অত্যন্ত
রোমান্টিক হয়ে থাকে এদের শুক্র গ্রহের প্রভাব থাকে তাই তাদের ব্যক্তিগত ও
বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর আনন্দময় সুখী হয়ে থাকে। এরা অত্যন্ত
আকর্ষণীয় স্বভাবের হয়ে থাকে যার জন্য সবাই তাদেরকে পছন্দ করে এরা অন্যের
সাথে মিলেমিশে যেতে পারে।
এই জাতকেরা দাম্পত্য জীবনে অনেক রোমান্টিক হয়ে থাকে এরা সঙ্গীর
ছোটখাটো পছন্দের বিষয় অপছন্দের বিষয় খেয়াল রাখতে ভালোবাসে। এরা অত্যন্ত
ফ্যাশনেবল ও শিল্পী মনের হয়ে থাকে। মূলাঙ্ক ৬ বিয়ের উপযুক্ত বয়স ২৪ থেকে
৩০।
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৭
মূলঙ্ক ৭ এই জাতকদের জন্ম তারিখ যে কোন মাসের ৭,১৬ বা ২৫।
সংখ্যা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সকল ব্যক্তিদের ব্যক্তিগত জীবন ও বৈবাহিক জীবন
বেশ রহস্যপূর্ণ হয়ে থাকে। এই জাতকরা স্বভাবগতভাবে অনেক চিন্তাশীল ,আধ্যাত্মিক,
অন্তরমুখী স্বভাবের হয়ে থাকে এরা বেশি মানুষ বা ভীর পছন্দ করে না এনারা একা থাকতে পছন্দ করে।মূলাঙ্ক ৭ জাতকদের বিয়ের বয়স সাধারণত ২৯ থেকে ৩৫ হয়ে থাকে।
এই জাতক অত্যন্ত খামখেয়ালী স্বভাবের হওয়ার জন্য অনেক সময় বৈবাহিক সম্পর্কে
টানা পড়া দেখা দেয়। কেতু গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ায় এই জাতকদের জীবনে হঠাৎ
পরিবর্তন মানসিক অস্থিরতা নানা সমস্যা দেখা দেয়।
আরো পড়ুনঃবাংলায় আরটিকাল কি ভাবে লিখতে হয়
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৮
আপনার জন্ম যে কোন মাসে ৮,১৭,২৬ তারিখে হয়ে থাকে তাহলে আপনার
মূলঙ্ক হবে মূলঙ্ক ৮। মূলঙ্ক ৮ জাতকরা অনেক বাস্তববাদী পরিশ্রমে,
উচ্চাকাঙ্ক্ষাসী ও শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে । এ জাতকরা সম্পর্কের
ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিরাপত্তায় বেশি মনোযোগ দেয় তারা সম্পর্ক ও প্রেমের
ক্ষেত্রে স্থিতিশীলতা পছন্দ করে। এই জাতকরা এরা অত্যন্ত দায়িত্বশীল
হয়ে থাকেন এরা প্রতিশ্রুতি দিলে সেটা পালন করার চেষ্টা করেন।
এই জাতকদের উপযুক্ত জুটি মূলঙ্ক ৫,৬ ও ১। মলঙ্ক ৮ জাতকদের বিয়ের বয়স সাধারণত ২৮
থেকে ৩৬ হয়ে থাকে।
সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক ৯
মূলাঙ্ক ৯ অধিকারীরা যে কোন মাসে ৯, ১৮ বা ২৭ তারিখ তাদের জন্ম
তারিখ হয়ে থাকে। মূলঙ্ক ৯ মঙ্গল দ্বারা শাসিত হয় তাই তাদের ব্যক্তিত্ব
সাহসী , রক্ষাকারী ,আবেগপ্রবণ হয়ে থাকে। এই জাতকরা প্রিয়জনের প্রতি অত্যন্ত
যত্নশীল হয়ে থাকে ।মূলঙ্ক ৯ সেরা জুটি ৩,৬, ও ৯ ।মূলঙ্ক ৯
সাধারণত বিয়ের বয়স ২৬ থেকে ৩২ এর মধ্যে। তবে এই জাতকদের মধ্যে উগ্র ও অধৈর্য স্বভাবেরও
দেখা যায়, যার জন্য তাদের বিবাহিত জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
জন্মতারিখ অনুযায়ী বিবাহ কবে হবে ধর্মীয় মতে কি বলে?
ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র অবশ্যই দুইটি আলাদা জিনিস । দুইটাই দুই বিষয়ে মত জ্ঞাপন
করে, জ্যোতিষ শাস্ত্র জন্ম,কুণ্ডলী বা রাশিফল সময় স্থান দিয়ে বিয়ের বছর বা দিন নির্ধারণ করে থাকে। অপরপক্ষে ইসলাম ধর্ম অনুযায়ী শুভ অশুভ দিনক্ষণ ইসলাম
ধর্ম সমর্থন করে না। ইসলাম ধর্ম অনুযায়ী বছরের যে কোন দিন বা যেকোনো মাসে বিয়ে
করা বৈধ বা জায়েজ আছে। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ তায়ালার ওপর পূণ্য বিশ্বাস
রেখে তাকদিরে বিশ্বাস করে যা আল্লাহ তায়ালা আগেই লিখে রেখেছেন।
জ্যোতিষ শাস্ত্রে সব গণনায় কি সঠিক?
জ্যোতিষ শাস্ত্রে গণনা মূলত একটা ধারণার উপর ভিত্তি করে বিবাহ বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয় ,এটি কোন নিখুঁত
গণনা নয়। জ্যোতিষ বিদ্যা মূলত প্রাচীন নিয়মে ও গ্রহের অবস্থান অনুসরণ করে একটি
ধারণা দিয়ে থাকে। জ্যোতিষ গণনা সামান্য মিল ও ভবিষ্যৎ জীবনের একটি ধারণা দেয়
মাত্র অনেক সময় মিল হলেও দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার মিল কম হলেও দাম্পত্য জীবন বেশ সুখী হয়। যেকোনো সম্পর্ক টেকসই হয় পরস্পরের সম্মান,বিশ্বাস,ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্য।
উপসংহারঃজন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে
জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে ,এ প্রশ্নের উত্তর নির্দিষ্ট ভাবে বলা যায়
না। জ্যোতিষবীদরা শুধুমাত্র একটি সম্ভাব ধারণা দিয়ে থাকে যা বাস্তব জীবনের সাথে
সাথে অনেক সময় মিল নাও হতে পারে ।বিয়ে অনেক বড় একটি সিদ্ধান্ত তাই ভেবে
চিনতে নিতে হবে। অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ হোক সম্পর্ক
দীর্ঘস্থায় ও টেকসই হয় পরস্পরের বোঝাপড়া , বিশ্বাস, আন্তরিকতা,
যত্নশীলতা মাধ্যমে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অবশ্যই দুইজন দুইজনার প্রতি শ্রদ্ধশীল হবে।বিবাহ হল দুটি মানুষের জীবনের পবিত্র বন্ধন পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও সম্মানের উপর নির্ভর করে গড়ে ওঠে।



জেনোভা আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url